Tuesday 22nd of September 2026
|
|
|
Headlines : * জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন `দুজুয়ান`, নিহত ২   * বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম   * BNP conducts politics relying on people’s strength: Rizvi   * জ্বালানির তেলের দাম বাড়ানো ছাড়া বিকল্প ছিল না : প্রতিমন্ত্রী   * মন্ত্রণালয়ে বাসভাড়া বাড়ানোর প্রস্তাব   * আইসিসির ওপর নিষেধাজ্ঞার প্রস্তুতি যুক্তরাষ্ট্রের   * যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান   * বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩   * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল  

   বাংলা সংবাদ
আজ বিশ্ব গন্ডার দিবস
  Date : 21-09-2026

আজ ২২ সেপ্টেম্বর বিশ্ব গন্ডার দিবস। গণ্ডারের পাঁচটি প্রজাতি সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং বিলুপ্তির ঝুঁকিতে থাকা এই প্রাণী রক্ষায় মানুষকে উৎসাহিত করতে প্রতি বছর দিনটি পালিত হয়। ২০১১ সাল থেকে আন্তর্জাতিকভাবে ২২ সেপ্টেম্বর বিশ্ব গণ্ডার দিবস পালন করা হচ্ছে।

প্রায় ৫ কোটি বছর ধরে পৃথিবীতে টিকে আছে গন্ডার। কিন্তু মানুষের নানা কর্মকাণ্ডে এখন অস্তিত্ব সংকটে পড়েছে এই প্রাণী। অবৈধ শিকার, আবাসস্থল ধ্বংস এবং প্রজননের সুযোগ কমে যাওয়ায় বর্তমানে বিশ্বে সব মিলিয়ে প্রায় ২৭ হাজার গন্ডার টিকে আছে। পাঁচ প্রজাতির মধ্যে চারটিই বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।


বর্তমানে পৃথিবীতে গন্ডারের পাঁচটি প্রজাতি রয়েছে। এগুলো হলো সাদা গন্ডার, কালো গন্ডার, সুমাত্রান গন্ডার, জাভান গন্ডার ও একশৃঙ্গ গন্ডার। সাদা ও কালো গন্ডার আফ্রিকায় পাওয়া যায়। অন্য তিন প্রজাতির আবাস এশিয়ায়।

আন্তর্জাতিক গন্ডার ফাউন্ডেশনের ২০২৬ সালের হিসাব অনুযায়ী, বন্য পরিবেশে সাদা গণ্ডার রয়েছে প্রায় ১৫ হাজার ৭৫২টি। কালো গন্ডার রয়েছে প্রায় ৬ হাজার ৭৮৮টি। একশৃঙ্গ গন্ডারের সংখ্যা প্রায় ৪ হাজার ৭৫টি। জাভান ও সুমাত্রান গন্ডারের সংখ্যা তুলনামূলকভাবে অনেক কম। বিশেষ করে সুমাত্রান গন্ডার বিলুপ্তির অত্যন্ত ঝুঁকিতে রয়েছে।

গণ্ডারের অস্তিত্বের জন্য সবচেয়ে বড় হুমকিগুলোর একটি অবৈধ শিকার। মূলত শিংয়ের জন্য শিকারিরা গন্ডার হত্যা করে। গন্ডারের শিং কেরাটিন নামের একটি উপাদানে তৈরি। মানুষের চুল ও নখেও একই উপাদান রয়েছে।


গন্ডারের শিং বিভিন্ন প্রচলিত চিকিৎসায় ব্যবহারের দাবি থাকলেও এর কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তারপরও শিংয়ের চাহিদার কারণে প্রতিবছর বিপুলসংখ্যক গণ্ডার অবৈধ শিকারের শিকার হয়।


গন্ডারের সংখ্যা দ্রুত বাড়ানোও সহজ নয়। আফ্রিকান গন্ডারের গর্ভধারণের সময় প্রায় ১৬ মাস। সাধারণত দুই থেকে তিন বছর পরপর একটি করে বাচ্চা জন্ম দেয় তারা। ফলে অতিরিক্ত শিকার বা অন্য কোনো কারণে গন্ডারের সংখ্যা কমে গেলে তা দ্রুত পূরণ করা সম্ভব হয় না।

তবে গন্ডার সংরক্ষণে কিছু আশার খবরও রয়েছে। সংরক্ষণ উদ্যোগের কারণে কিছু অঞ্চলে কালো গন্ডার ও একশৃঙ্গ গন্ডারের সংখ্যা বেড়েছে। আফ্রিকার বিভিন্ন এলাকায় গন্ডারকে তাদের পুরোনো আবাসস্থলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগও নেওয়া হচ্ছে।

বিশ্ব গন্ডার দিবস উপলক্ষে গন্ডারের আবাসস্থল রক্ষা, অবৈধ শিকার বন্ধ, আইন প্রয়োগ জোরদার এবং সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

গন্ডার একসময় আফ্রিকা, এশিয়া, ইউরোপ ও উত্তর আমেরিকার বিস্তীর্ণ অঞ্চলে বিচরণ করত। বর্তমানে তারা মূলত আফ্রিকার দক্ষিণ ও পূর্বাঞ্চলের সুরক্ষিত এলাকা এবং এশিয়ার কয়েকটি দেশে সীমিত হয়ে পড়েছে।

প্রায় ২৭ হাজার গন্ডারকে পৃথিবীতে টিকিয়ে রাখতে অবৈধ শিকার বন্ধের পাশাপাশি নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং বিলুপ্তির ঝুঁকিতে থাকা প্রজাতিগুলোর সংরক্ষণে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14        
  
  সর্বশেষ
বাউফলে পর পর ৪ ককটেল বিস্ফোরণ
জাপানে তাণ্ডব চালাচ্ছে টাইফুন `দুজুয়ান`, নিহত ২
আজ বিশ্ব গন্ডার দিবস
বিশ্ববাজারে আবারও বাড়ল তেলের দাম

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com