Thursday 24th of September 2026
|
|
|
Headlines : * Thousands missing, aid needs mount one month after Nepal`s deadly floods   * Govt signs deal with Boeing to buy 11 aircraft: Mahdi Amin   * বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুইজনের মৃত্যু, আহত ৭   * ভারতে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯   * জলবায়ু ক্ষতি মোকাবিলায় অর্থায়ন ও প্রযুক্তি সহায়তা চান প্রধানমন্ত্রী   * রোহিঙ্গা সংকটের দীর্ঘস্থায়ী সমাধানে জাতিসংঘে ৫ প্রস্তাব প্রধানমন্ত্রীর   * জাতিসংঘের ভাষণে ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের   * তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়   * রোহিঙ্গাদের নিজ ভূমিতে নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের কোনো বিকল্প নেই: প্রধানমন্ত্রী   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৬৫, মামলা ৪৫  

   বাংলা সংবাদ
ভারতে পর্যটকবাহী বাসে আগুন, নিহত ৯
  Date : 24-09-2026

ভারতের উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডায় একটি পর্যটকবাহী বাসে আগুন লেগে অন্তত ৯ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন নারীও রয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে যমুনা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। বাসটিতে ৩৪ জনের বেশি যাত্রী ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার সময় অধিকাংশ যাত্রী ঘুমিয়ে ছিলেন।

প্রতিবেদন অনুযায়ী, বাসটি নয়ডা থেকে উত্তরপ্রদেশের মাহোবার দিকে যাচ্ছিল। যমুনা এক্সপ্রেসওয়ে দিয়ে যাওয়ার সময় হঠাৎ বাসটিতে আগুন ধরে যায়। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়লে যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। অনেকে জানালা দিয়ে লাফিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। পরে এক্সপ্রেসওয়ের পাশে বাসটিকে দাউ দাউ করে জ্বলতে দেখা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ও জেওয়ার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করে। বর্তমানে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে রয়েছেন এবং উদ্ধারকাজ চলছে।

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুর্ঘটনার খবর নিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি নিহতদের পরিবারের সদস্যদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়ারও নির্দেশ দিয়েছেন।

এক যাত্রী দুর্ঘটনার ভয়াবহতার বর্ণনা দিয়ে বলেন, তিনি ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দরজায় শব্দ শুনে জেগে ওঠার পর দেখেন চারপাশে মানুষের ভিড়। কোনো জিনিসপত্র নেওয়ার সুযোগ না পেয়ে শুধু ফোনটি নিয়ে বাস থেকে বের হওয়ার চেষ্টা করেন। প্রচণ্ড ধোঁয়া ও মানুষের ধাক্কাধাক্কির কারণে বের হওয়া অত্যন্ত কঠিন হয়ে পড়েছিল।

ওই যাত্রী জানান, ধোঁয়ায় বাসের ভেতরে কিছুই দেখা যাচ্ছিল না। অনেকেই শ্বাস নিতে পারছিলেন না। তার ধারণা, পেছনের দিকে থাকা বেশ কয়েকজন যাত্রী সময়মতো বের হতে পারেননি।

দুর্ঘটনার পর বাসে আগুন লাগার কারণ এবং হতাহতের বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্র: এনডিটিভি



সংবাদটি পড়া হয়েছে মোট : 23        
  
  সর্বশেষ
President tells Trump that Iran will never `bend at the knee`
Trump admin says there were 8 suicide attempts on US aircraft carrier
Markets mixed as China`s Xi arrives for US talks
Thousands missing, aid needs mount one month after Nepal`s deadly floods

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com