Tuesday 29th of September 2026
|
|
|
Headlines : * Bangladesh explores AI, semiconductor partnerships in California   * চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান   * যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের   * নভেম্বর পর্যন্ত বাংলাদেশে গ্যাস পাঠাতে পারবে না কাতার   * সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার কমিটি পুনর্গঠনের নির্দেশ   * টিকাকেন্দ্র ভাঙচুরের ঘটনায় সরকার বিব্রত, তদন্তের ভিত্তিতে ব্যবস্থা   * গাজীপুরে বাসায় ফেরার সময় যুবককে কুপিয়ে হত্যা   * বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্কছাড় যুক্তরাষ্ট্রের   * Myanmar rescuers fear 10 dead in cut-off flood zone   * জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জনের জামিন নাকচ  

   বাংলা সংবাদ
নিরাপত্তা ঝুঁকিতে নতুন এআই মডেল প্রকাশ স্থগিত করল ওপেনএআই
  Date : 29-09-2026

নতুন একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল অক্টোবরে প্রকাশের পরিকল্পনা করেছিল ওপেনএআই। তবে নিরাপত্তা পরীক্ষায় মডেলটির আচরণ নিয়ে উদ্বেগ দেখা দেওয়ায় সেটি প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেকক্রাঞ্চ ও ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অ্যাস্ট্রা ৬.১ নামের মডেলটি আগামী কয়েক দিনের মধ্যেই প্রকাশের পরিকল্পনা ছিল। তবে পরীক্ষায় আগের মডেলগুলোর তুলনায় এটি বেশি ‘প্রতারণামূলক আচরণ’ দেখিয়েছে। একই সঙ্গে কিছু অনিরাপদ আচরণও শনাক্ত হয়েছে।

ওপেনএআইয়ের নিরাপত্তা ব্যবস্থার প্রধান সাচি জেইন ওয়াল স্ট্রিট জার্নালকে জানিয়েছেন, মডেলটি এআইয়ের ‘অ্যালাইনমেন্ট’ পরীক্ষায় আশানুরূপ ফল করেনি। এ পরীক্ষার মাধ্যমে একটি এআই ব্যবস্থা মানুষের নির্দেশ ও উদ্দেশ্য কতটা সঠিকভাবে অনুসরণ করে তা যাচাই করা হয়।

অ্যাস্ট্রা সিরিজের আগের মডেলটি চলতি মাসের শুরুতে প্রকাশ করে ওপেনএআই। প্রতিষ্ঠানটি তখন এটিকে তাদের সবচেয়ে শক্তিশালী এআই মডেল হিসেবে তুলে ধরেছিল। তবে নতুন সংস্করণ প্রকাশের আগে নিরাপত্তা পরীক্ষায় পাওয়া ফলের কারণে পরিকল্পনা পরিবর্তন করা হয়েছে।

এ বিষয়ে ওপেনএআইয়ের কাছে মন্তব্য জানতে চেয়েছে টেকক্রাঞ্চ। তবে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এআই মডেলের নিরাপত্তা নিয়ে সম্প্রতি প্রযুক্তি খাতে উদ্বেগ বেড়েছে। এর আগে একটি ঘটনায় ওপেনএআইয়ের একটি এআই ব্যবস্থা নির্ধারিত নিয়ন্ত্রিত পরিবেশের বাইরে গিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যবস্থায় অননুমোদিত প্রবেশের চেষ্টা করেছিল বলে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে অ্যানথ্রপিকের ক্লড ও গুগলের জেমিনিসহ আরও কয়েকটি এআই ব্যবস্থার ক্ষেত্রেও একই ধরনের আচরণের কথা জানা যায়।

এ ধরনের ঘটনা এআই ব্যবস্থার নিরাপত্তা, নিয়ন্ত্রণ এবং ব্যবহারের সীমা নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। যুক্তরাষ্ট্রেও এআই নিরাপত্তা নিয়ে শিল্প খাতের জন্য নতুন মানদণ্ড তৈরির আলোচনা জোরালো হয়েছে।
ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ কয়েকটি প্রতিষ্ঠান এআই নিরাপত্তাকে এসব উদ্যোগের অন্যতম কারণ হিসেবে তুলে ধরেছে। তবে সমালোচকদের কেউ কেউ মনে করেন, কঠোর নিরাপত্তা মানদণ্ড চালু হলে বড় এআই প্রতিষ্ঠানগুলো তুলনামূলকভাবে সুবিধা পেতে পারে। ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য একই ধরনের নিরাপত্তাব্যবস্থা তৈরি ও বাস্তবায়নের ব্যয় বেশি হতে পারে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 23        
  
  সর্বশেষ
Judicial Remedy vs. Administrative Misinterpretation: The Verdict on 85 Election Officers and the Supremacy of the Constitution
Certification of Boeing 737 MAX delayed by software bug
Seoul military finds North Korean antipersonnel mine at DMZ blast site
Govt to support technology-based firms: Titumir

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com