Wednesday 11th of November 2026
|
|
|
Headlines : * Singapore launches gold storage service for central banks   * RMG exports to new markets, including Japan and Turkey, rise by 9.5pc   * Substandard universities producing unemployed graduates: President   * Duchess of Edinburgh visits Rohingya camps in Cox’s Bazar   * সরবরাহ বাড়লেও কমেনি ইলিশের দাম   * মানহীন বিশ্ববিদ্যালয় উচ্চ ডিগ্রিধারী বেকার তৈরি করেছে : রাষ্ট্রপতি   * আশুলিয়ায় ফের শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল ছুড়ে ছত্রভঙ্গ   * Six 100-bed hospitals in industrial areas: PM   * ‘শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের আইনি ভিত্তি যাচাই হচ্ছে’   * China`s producer prices top forecasts in October  

   বাংলা সংবাদ
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
  Date : 06-10-2026

 

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় বিরোধী নেতা রাহুল গান্ধী ও তার বোন প্রিয়াঙ্কা গান্ধীসহ কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার দিল্লিতে বিক্ষোভের সময় ব্যারিকেড অতিক্রমের চেষ্টা করলে তাদের আটক করা হয় বলে টেলিভিশন চ্যানেলগুলোর খবরে জানানো হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, তাদের একটি পুলিশ বাসে তোলা হয়। তবে কিছু সময় পর তারা বাস থেকে বের হয়ে আবার নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে এগিয়ে যান।

বিরোধী দলগুলোর এই বিক্ষোভের লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের কার্যালয়ের দিকে মিছিল করা এবং জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জানানো। এ সময় দিল্লিতে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন করা হয় এবং বিভিন্ন স্থানে ব্যারিকেড দেওয়া হয়।

বিরোধীদের অভিযোগ, ভোটার তালিকা সংশোধনের সাম্প্রতিক কার্যক্রমে অনিয়ম হয়েছে এবং এতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সুবিধা পাচ্ছে। তবে নির্বাচন কমিশন ও বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, ভোটার তালিকা থেকে মৃত, অযোগ্য ও একাধিকবার অন্তর্ভুক্ত ভোটারদের বাদ দিতেই এই কার্যক্রম চালানো হচ্ছে।

মঙ্গলবারের কর্মসূচির আগে গত কয়েক দিন ধরেও দিল্লি ও ভারতের বিভিন্ন শহরে একই দাবিতে বিক্ষোভ হয়েছে। এসব কর্মসূচিতে পুলিশ বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করেছে।

এদিকে নির্বাচন কমিশনকে ঘিরে একটি মামলার শুনানি চলছে ভারতের সুপ্রিম কোর্টে। আদালত প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নির্বাচন কমিশনকে নোটিশ দিয়েছেন। তবে তাৎক্ষণিকভাবে জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে রাজি হয়নি আদালত। মামলাটির পরবর্তী শুনানি চলবে। সূত্র: রয়টার্স, এনডিটিভি



সংবাদটি পড়া হয়েছে মোট : 215        
  
  সর্বশেষ
Singapore launches gold storage service for central banks
Injured deer rescued from poachers` trap in Sundarbans, released after treatment
RMG exports to new markets, including Japan and Turkey, rise by 9.5pc
Substandard universities producing unemployed graduates: President

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com