Wednesday 25th of November 2026
|
|
|
Headlines : * California braces for flooding threat from huge tides, El Nino   * Several rooms damaged in fire at Netrokona UNO office   * Govt cuts import duties on Dates, other fruits before Ramadan   * পোশাকশ্রমিকদের নূন্যতম মজুরি ১৭ হাজার টাকা   * গাজীপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ   * Irene Khan lauds Bangladesh Armed Forces` peacekeeping role   * 213 sabotage incidents, 121 bomb blasts, 99 vehicles set ablaze in 23 days: Info Adviser   * NCP holds motorcycle rally in Dhaka   * `Hasina will be arrested if goes any Bangladesh`s diplomatic missions`   * নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারি, এই ধরনের ডেট নিয়ে ভয় পাওয়ার কিছু নাই  

   বাংলা সংবাদ
উপসাগরে যুক্তরাষ্ট্রের আরও ২ ড্রোন ধ্বংসের দাবি ইরানের
  Date : 24-11-2026

উপসাগরীয় আকাশে যুক্তরাষ্ট্রের আরও দুটি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের সেনাবাহিনী। ড্রোন দুটি হরমুজ প্রণালির পশ্চিম ও পূর্ব অংশে ভূপাতিত করা হয়েছে বলে দাবি করেছে তেহরান।

গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ইরানের আধা সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির বরাতে এ তথ্য জানানো হয়।

দেশটির সেনাবাহিনীর জনসংযোগ বিভাগ এক বিবৃতিতে বলেছে, সমন্বিত আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের লুকাস ও এমকিউ-৯ মডেলের ড্রোন দুটি ধ্বংস করা হয়েছে।

বিবৃতিতে বলা হয়, হরমুজ প্রণালির পশ্চিম অংশের আকাশে লুকাস ড্রোনটি ভূপাতিত করা হয়। এজন্য ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর নিজস্ব প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালির পূর্ব অংশের আকাশে এমকিউ-৯ ড্রোনটিকে আঘাত করে ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরানের সেনাবাহিনী।

তবে, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে, যুক্তরাষ্ট্রের আরও বেশ কয়েকটি এমকিউ-৯ মডেলের ড্রোন ভূপাতিত করার দাবি করেছে ইরান।

দেশটির বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) গত ২১ নভেম্বর জানিয়েছিল, যুদ্ধ শুরুর পর থেকে তাদের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রের ৫৮টি এমকিউ-৯ ড্রোন ধ্বংস করেছে।

তবে, ইরানের এসব দাবির সবগুলোর বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে নিশ্চিত করা হয়নি। গত ৮ জুলাই এক মার্কিন কর্মকর্তা এবিসি নিউজকে জানিয়েছিলেন, যুদ্ধ শুরুর পর ইরান প্রায় ৩০টি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধ শুরু করার পর থেকে ওই অঞ্চলে উত্তেজনা বেড়েছে।

জবাবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায় তেহরান।

এরপর জুনে যুদ্ধ বন্ধে একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায় ওয়াশিংটন ও তেহরান। শুরু হয় আলোচনা।

তবে, হরমুজ প্রণালি দিয়ে নিরাপদে ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার পদ্ধতি নিয়ে মতবিরোধের কারণে আলোচনা থমকে যায়।

যুদ্ধ বন্ধের চেষ্টা চললেও জুলাই থেকে দুই পক্ষের মধ্যে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটছে। এমন পরিস্থিতির মধ্যেই এবার যুক্তরাষ্ট্রের দুটি ড্রোন ধ্বংসের দাবি করল ইরান।

সূত্র: আনাদোলু এজেন্সি



সংবাদটি পড়া হয়েছে মোট : 7        
  
  সর্বশেষ
China`s Xiamen Airlines orders 50 Boeings
California braces for flooding threat from huge tides, El Nino
Several rooms damaged in fire at Netrokona UNO office
Govt cuts import duties on Dates, other fruits before Ramadan

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com