Sunday 11th of October 2026
|
|
|
Headlines : * ছাড়া পেলেন নেহা বোরা   * Bangladesh views Makkah Defence Agreement positively: Humaiun Kobir   * Our identity is Bangladeshi, not minority or majority: Mahdi   * বিমানের বিজি ৪৩৬ ফ্লাইটের নিরাপদে ঢাকায় অবতরণ   * বিরোধী মত দমনে মরিয়া মোদী সরকার, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের নিন্দা   * ডেঙ্গুতে মৃত্যু ৩০০ ছুঁইছুঁই   * সিজেপিকে মোকাবিলায় নয়াদিল্লিতে ২৫ হাজার পুলিশ, ৩ শতাধিক ক্যামেরা   * রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত   * ভারতে প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে তরুণরা কেন আন্দোলনে?   * রাশিয়ার রাতভর ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে ৫ শিশুসহ ২৮ জন নিহত  

   বাংলা সংবাদ
ছাড়া পেলেন নেহা বোরা
  Date : 10-10-2026

পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েছেন অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এইসা) সভাপতি নেহা বোরা।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি জানান, পুলিশ তার ফোন নিয়ে নিয়েছিল। পরে তিনি ফোনটি ফিরে পেয়েছেন।
পোস্টে আরও জানানো হয়, ময়দান গড়ি থানায় আটক নারীদেরও মুক্তি দেওয়া হয়েছে।

এদিকে ভারতের রাজধানীতে সাধারণ নাগরিক ও ভিন্নমতাবলম্বীদের ওপর চলমান পুলিশি দমন-পীড়ন ও গণআটকের তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। সংস্থাটির অভিযোগ, প্রতিবাদী ও সমালোচনামূলক কণ্ঠ স্তব্ধ করে দেওয়ার উদ্দেশ্যে নয়াদিল্লি পুরো দেশে একটি ‘ভীতিজনক পরিবেশ’ তৈরি করছে।

দিল্লি পুলিশের এমন কঠোর পদক্ষেপের সমালোচনা করে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ইন্ডিয়ার প্রধান আকার প্যাটেল কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরাকে জানান, বিরোধী রাজনৈতিক দলের নেতা, ছাত্র ইউনিয়নের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও আইনজীবীসহ পাঁচ হাজারেরও বেশি মানুষকে দিল্লি পুলিশ কর্তৃক আটক করার যে তথ্য সামনে এসেছে, তা থেকে স্পষ্ট যে সরকার দেশটিতে সমালোচনামূলক কণ্ঠস্বর দমনে এক মরিয়া চেষ্টা চালাচ্ছে।

বিবৃতিতে তিনি জোর দিয়ে বলেন, কেবল মতপ্রকাশের স্বাধীনতা এবং শান্তিপূর্ণভাবে জমায়েত হওয়ার অধিকার প্রয়োগের অপরাধে যাদের আটক করা হয়েছে, তাদের অবিলম্বে ও কোনো প্রকার শর্ত ছাড়াই মুক্তি দিতে হবে। সেই সঙ্গে মানবাধিকার সুরক্ষায় সরকারকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং জনগণের শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার নিশ্চিত ও সহজতর করার উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।

আন্তর্জাতিক আইন ও নীতিমালার প্রতি ভারতের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে আকার প্যাটেল আরও যোগ করেন, রাজধানী দিল্লিতে সাধারণ মানুষের প্রতিবাদের অধিকার ক্ষুণ্ন করার লক্ষ্যে যেসব মনগড়া ও অযৌক্তিক বিধিনিষেধ আরোপ করা হয়েছে, তা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। দেশের নাগরিকদের আন্দোলন বা প্রতিবাদ করার অধিকার যে ভারতের নিজস্ব সংবিধানেই সুসুরক্ষিত রয়েছে, দিল্লি পুলিশের তা কোনোভাবেই ভুলে যাওয়া উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস



সংবাদটি পড়া হয়েছে মোট : 74        
  
  সর্বশেষ
Chattogram DC Zahid takes dengue fight to upazilas
Chattogram DC inaugurates Mahalaya celebrations in a first, say organisers
Collective Action Vital for a Green Nation: ICCES Urges Nationwide Afforestation at 1st Anniversary Event
ছাড়া পেলেন নেহা বোরা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com