Tuesday 13th of October 2026
|
|
|
Headlines : * Bangladesh ready to help protect Makkah, Madinah: Shama   * President utters zero tolerance for violence against women, children   * Govt committed to ensure rights of every citizen: PM   * EC announces UP election roadmap, first phase on Jan 21   * ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়ালো, মৃত্যু ৩০৭   * অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট হল ও মাইকেল উডফোর্ড   * তিন দিন ধরে মেয়ে নেই, বাবা-মায়ের উদ্বেগ লক্ষ্য করিনি: রাষ্ট্রপতি   * পথে নেমেছে বামপন্থিরা, উত্তপ্ত কলকাতা   * CJP protest: India’s SC directs restoration of metro, internet services   * নেপালে ফের আকস্মিক বন্যা, ভেসে গেল বাড়িঘর-সেতু  

   বাংলা সংবাদ
ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি লাখ ছাড়ালো, মৃত্যু ৩০৭
  Date : 12-10-2026

দেশে এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। একদিনে হাসপাতালে নতুন রোগী ভর্তি হয়েছেন দুই হাজার ১৬৭ জন। এর ফলে এবার মোট ভর্তি হলেন এক লাখ এক হাজার ৪৪২ জন।

এছাড়া একদিনে মারা গেছেন আরও চারজন। এ নিয়ে চলতি বছর মোট ৩০৭ জনের মৃত্যু হলো।

সোমবার (১২ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ডেঙ্গু-সংক্রান্ত ড্যাশবোর্ড থেকে এ তথ্য জানা গেছে।

মোট মারা যাওয়া ব্যক্তিদের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ৩০৭ জনের মধ্যে নারী ৫১ দশমিক ৩ শতাংশ এবং পুরুষ ৪৮ দশমিক ৭ শতাংশ।

মাসের হিসাব অনুযায়ী, জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে, মার্চ ও এপ্রিলে শূন্য, মে মাসে এক ও জুনে ১৩ জন প্রাণ হারান। এরপর পরিস্থিতির অবনতি হতে থাকে। জুলাইয়ে ৩৬ এবং আগস্টে ৪৩ জন মারা যান।

সেই তুলনায় সেপ্টেম্বরে অবস্থার আরও অবনতি ঘটে। প্রাণহানি হয় ১৪৮ জনের। আর চলতি অক্টোবরে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৬২ জনের। এর মধ্যে একদিনে সর্বোচ্চ ১০ জন মারা যান ৬ অক্টোবর।

ঢাকা বিভাগের ক্ষেত্রে দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আওতাধীন হাসপাতালে ৮৪, উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতাধীন হাসপাতালে ৩৬ ও সিটি করপোরেশনের বাইরে ১৭ জন প্রাণ হারিয়েছেন। সেই সঙ্গে খুলনায় ৬৩, চট্টগ্রামে ২৭, বরিশালে ২৬, ময়মনসিংহে ২৩, রাজশাহীতে ২২, রংপুরে ছয় ও সিলেটে তিনজন মারা গেছেন।

রোগীর মাসভিত্তিক হিসাবমতে, অক্টোবরে এখন পর্যন্ত ২১ হাজার ৮২২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। আগের মাস সেপ্টেম্বরে এই সংখ্যা ছিল ৪৩ হাজার ৭৭৪ জন।

এর আগে জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিলে ৬৪০, মে মাসে ৭১৪, জুনে দুই হাজার ৯০৭, জুলাইয়ে নয় হাজার ২০৬ ও আগস্টে ২০ হাজার ৫৩৬ জন হাসপাতালে আসেন। তাদের মধ্যে ছাড়পত্র পেয়েছেন ৯৫ হাজার ৩৩১ জন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 43        
  
  সর্বশেষ
সাড়ে ৫ ঘণ্টা পর চকবাজারের আগুন নিয়ন্ত্রণে
Tensions Escalate at JUST over Student Dispute; Protest Held in Front of Dormitory, Road Blocked
Harmonizing Heritage with Modernity: ‘Luoyang Consensus’ Unveiled at World Mayors Dialogue in Henan
Bangladesh ready to help protect Makkah, Madinah: Shama

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com