Friday 16th of October 2026
|
|
|
Headlines : * Indefinite Sajek road blockade begins   * হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু   * হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ   * ৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন   * সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই   * হুথিদের হামলা ঠেকাতে কেন ব্যর্থ সৌদি আরব?   * নভেম্বরে জাতীয় গ্রিডে বিদ্যুৎ দিতে প্রস্তুত হচ্ছে রূপপুর   * Govt approves LNG purchases from five international suppliers   * New China-North Korea bridge to open on Thursday: Chinese state media   * Houthis strike Aramco hours after Saudi-led coalition hits Sanaa oil site  

   বাংলা সংবাদ
৪০০ পরিবারের দায়িত্ব নিলেন রাশমিকা
  Date : 15-10-2026

সমাজের প্রান্তিক মানুষের পাশে দাঁড়াতে ৪০০টি পরিবারের দায়িত্ব নিয়েছেন জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা। সামাজিক মাধ্যমে একটি ভিডিও প্রকাশ করে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী নিজেই।

মূলত তার নতুন সিনেমা ‘রণবলী’-তে অভিনয়ের সময় মানুষের দুর্দশা দেখে তাঁদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সম্প্রতি এক ভিডিও বার্তায় অভিনেত্রী জানিয়েছেন, আগামী তিন মাস ওই ৪০০টি পরিবারের নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী সরবরাহ করবে অভিনেত্রীর নিজস্ব দল। ভিডিওতে দেখা যায়, রাশমিকার সহযোগীরা অসহায় পরিবারগুলোর হাতে চাল, ডাল ও তেলসহ নিত্যপ্রয়োজনীয় প্রয়োজনীয় বাজার তুলে দিচ্ছেন।

এ নিয়ে রাশমিকা বলেন, “আপনারা অনেকেই জানতে চান ‘জয়াম্মা’ চরিত্রের সঙ্গে আমার বাস্তবে কোনো মিল আছে কি না। আমার সোজা উত্তর— হ্যাঁ। এখানেই আমাদের সবচেয়ে বড় মিল। আমি মানুষের কল্যাণে এমন কিছু করতে ভালোবাসি, যা জয়াম্মাও ভালোবাসে। আপনারা আমাকে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতিদানস্বরূপ ভবিষ্যতেও এমন কাজ করতে চাই।”

এত দিন বিষয়টি গোপন রাখার কারণ উল্লেখ করে তিনি বলেন, ‘শুরুর দিকে বিষয়টি নিজের মধ্যে লুকিয়ে রাখতে চেয়েছিলাম। কেবল দুই-একজন বিষয়টি জানতেন। তবে পরবর্তীতে মনে হলো ভালো কাজের প্রচার হলে অন্যরাও হয়তো এতে উদ্বুদ্ধ হবেন।’

রাশমিকা যোগ করেন, ‘আমি ভেবে দেখলাম, এই সামান্য প্রচেষ্টা দেখে যদি আপনাদের মধ্য থেকে কেউ এমন জনহিতকর কাজ করার অনুপ্রেরণা পান, তবে সেটাই হবে আমার সার্থকতা। আজ আমরা ৪০০টি পরিবারকে সাহায্যের দায়িত্ব নিয়েছি। আগামী তিন মাস ৪০০ পরিবারকে খাদ্যসহায়তা দেওয়ার ইচ্ছা আছে। আশা করি, মানুষগুলো তাদের প্রতিদিনের বাজার খরচের অর্থ জমিয়ে ভালো একটা সঞ্চয় করবে। পরিবারগুলোর মুখের হাসি আমার কাছে পৃথিবীর সবচেয়ে মূল্যবান প্রাপ্তি। গত কয়েক বছর ধরে শুটিংয়ের জন্য যত রাত জেগেছি, যত কষ্ট ও শারীরিক ক্লান্তি সহ্য করেছি—মানুষগুলোর মুখের হাসি তার সব কষ্টের দাম মিটিয়ে দেয়।’

উল্লেখ্য, ব্রিটিশ আমলের ঐতিহাসিক পটভূমিতে নির্মিত হয়েছে ‘রণবলী’। সেই সময়ের ভয়াবহ দুর্ভিক্ষ ও অনাহারের প্রেক্ষাপট ফুটিয়ে তোলা হয়েছে। ছবিতে বিজয় দেবরকোন্ডার বিপরীতে যোদ্ধা রণবলীর স্ত্রী ‘জয়াম্মা’র চরিত্রে অভিনয় করছেন রাশমিকা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 66        
  
  সর্বশেষ
New Yalu River Bridge a Major Milestone in China-DPRK Strategic Ties, Says Chinese Premier
Archaeologists Gather in Shanxi Under the Theme "History and Future of Archaeology"
140th Canton Fair Kicks Off with Record Displays of New and Green Products
President Xi Jinping Issues Directives to Tighten Full and Rigorous Party Self-Governance and Institutional Accountability

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com