Friday 16th of October 2026
|
|
|
Headlines : * Famine-scarred southern Madagascar braces for El Nino   * Dhaka`s air quality `unhealthy`, ranks 3rd globally   * ইয়েমেনে এবার প্রেসিডেন্টের প্রাসাদে ঢুকে পড়ল ৫ ক্ষেপণাস্ত্র, বেঁচে গেলেন প্রধানমন্ত্রী   * ইলিশ শিকারের দায়ে ৩০ জেলের কারাদণ্ড   * ইরানে ‘মাদার অব অল বম্বস’ ফেলতে পারেন ট্রাম্প   * যুক্তরাষ্ট্রে স্কুলে গোলাগুলি, নিহত ৫   * Indefinite Sajek road blockade begins   * হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু   * হরমুজ প্রণালির কাছে ক্ষেপণাস্ত্রের আঘাতে ডুবলো দুই জাহাজ   * ৪৫তম বিসিএস: বিভিন্ন ক্যাডারে নিয়োগ পেলেন ১৭০২ জন  

   বাংলা সংবাদ
পরীমনির সুখের রহস্য কী?
  Date : 16-10-2026

তারকাদের জীবনে আলো, ক্যামেরা আর ব্যস্ততার অভাব নেই। কিন্তু দিনশেষে প্রশান্তির ঠিকানা কোথায়? চিত্রনায়িকা পরীমনির সাম্প্রতিক ফেসবুক পোস্ট যেন সেই প্রশ্নেরই এক মিষ্টি উত্তর দিলো।

খোলা আকাশের নিচে, কাশফুলের মতো দোল খাওয়া ঘাসের পাশে কখনো একা, কখনো সন্তানদের সঙ্গে সময় কাটাতে দেখা গেল তাকে। ছবিগুলোর সঙ্গে ছোট্ট একটি ক্যাপশন—‘মাই হ্যাপিনেস’। আর তাতেই যেন স্পষ্ট হয়ে উঠল, পরীমনির সুখের বড় একটি অংশজুড়ে রয়েছে তার সন্তানরা।

সামাজিক মাধ্যমে একগুচ্ছ ছবি প্রকাশ করেন পরীমনি। সেখানে তাকে দেখা গেছে বেশ ফুরফুরে মেজাজে। কখনো কাশবনের পাশে দাঁড়িয়ে আছেন, আবার বসে সময় কাটাচ্ছেন।

মূলত, দুই সন্তানকে নিয়ে কাশবনে ছুটে গিয়েছিলেন নায়িকা। সকালের রৌদ্রজ্জ্বল আবহ, শরতের স্নিগ্ধতা যেন তাদের জন্য তৈরি করেছে মনোরম পরিবেশ। সব মিলিয়ে ছবিগুলোতে ধরা পড়েছে জীবনের ছোট ছোট মুহূর্তে আনন্দ খুঁজে নেওয়ার প্রতিচ্ছবি। আর এই মুহূর্তকেই, বিশেষ করে সন্তানদের নিয়ে কাটানো তার এই মুহূর্তকেই জীবনের পরম `সুখ` বলেই আখ্যায়িত করলেন।

ব্যক্তিজীবনে নানা চড়াই-উতরাই পেরিয়েছেন এই অভিনেত্রী। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর তাদের ঘরে আসে ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। তবে পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর ছেলেকে একাই বড় করে তোলার দায়িত্ব নেন পরীমনি। কিছুদিন পর তার পরিবারে আসে নতুন সদস্য—কন্যাসন্তান সাফিরা সুলতানা প্রিয়ম।

বর্তমানে এই দুই সন্তানকে ঘিরেই তার সংসার। অভিনয়ের ব্যস্ততার ফাঁকে সন্তানদের সঙ্গে সময় কাটানো, তাদের নিয়ে ঘুরতে যাওয়া কিংবা দৈনন্দিন জীবনের আনন্দঘন মুহূর্ত ভাগ করে নেওয়া—এসবের মধ্য দিয়েই বারবার সামনে এসেছে পরীমনির মাতৃত্বের দিকটি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 29        
  
  সর্বশেষ
The final lap? Two days on the campaign trail with Trump
Bus hits train near Channel Tunnel in France, 19 hurt
Famine-scarred southern Madagascar braces for El Nino
State Minister for Shipping visits Paturia, Aricha, Daulatdia ghats

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com