Sunday 18th of October 2026
|
|
|
Headlines : * Health Minister for collective efforts to create breast cancer awareness   * Ziaur Rahman Foundation playing important role in human welfare: Rizvi   * জাতীয় পতাকার মান রক্ষা করা সব সৈনিকের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী   * পাশাপাশি তিন কবর, মা-সন্তানদের শেষ ঠিকানা একসঙ্গে   * হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু   * বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে: রাষ্ট্রপতি   * দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার   * PM eyes further hike in disability allowances   * বিক্ষোভে উত্তাল ফ্রান্সের রাজধানী প্যারিস   * বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী  

   বাংলা সংবাদ
দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার
  Date : 18-10-2026

 

দুর্নীতির মামলার আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার ভাইস মার্শাল শেখ আব্দুল হান্নান কাতারে গ্রেফতার হয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি সূত্র রোববার (১৮ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন।

গত ১৫ অক্টোবর তাকে গ্রেফতার করে কাতার পুলিশ। ইন্টারপোল মেইলের মাধ্যমে দুদককে এ বিষয়ে নিশ্চিত করা হয়েছে।

এর আগে, গত বছরের ১১ নভেম্বর দুর্নীতির মামলায় আসামি বিমানবাহিনীর সাবেক প্রধান এয়ার চিফ মার্শাল (অব.) শেখ আব্দুল হান্নানের দুটি ফ্ল্যাট ক্রোক ও দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দেন আদালত। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক।

ওই বছরের জুলাই মাসে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার নামে মামলা করে দুদক।

শেখ আবদুল হান্নান ১৯৮৪ সালে বাংলাদেশ বিমানবাহিনীতে কমিশন লাভ করেন। তিনি ২০২১ সালের ১২ জুন বিমানবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব নেন এবং ২০২৪ সালের ১১ জুন অবসরে যান।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 49        
  
  সর্বশেষ
Some 1,500 shops and retailers damaged in French protests: trade group
Health Minister for collective efforts to create breast cancer awareness
Ziaur Rahman Foundation playing important role in human welfare: Rizvi
Durga Puja`s core philosophy is standing against injustice, oppression: President

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com