Tuesday 20th of October 2026
|
|
|
Headlines : * 14 killed as bus, truck collide head-on in Natore   * ইয়েমেনে সেনা প্রশিক্ষণ শিবিরে হুথিদের হামলা, ৫৮ জন নিহত   * নাটোরে বাস-ট্রাক সংঘর্ষ: নিহতের সংখ্যা বেড়ে ১৪   * Oil tanker on fire after hitting mine in Hormuz: Iran`s Guards   * Oil-rich Alberta votes on Canada breakup   * Banks, stock markets to remain closed for 5 days from Tuesday   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪৮৪, মামলা ৫৩   * নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২২ জেলের কারাদণ্ড   * উত্তাল ফ্রান্সে একদিনে গ্রেপ্তার ২ হাজার ৪০০, হাজারের বেশি পুলিশ আহত   * Ziaur Rahman Foundation playing important role in human welfare: Rizvi  

   বাংলা সংবাদ
টানা ৫ দিনের ছুটি: ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে ভিড়
  Date : 20-10-2026

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে টানা পাঁচদিনের ছুটিতে ঢাকা ছাড়ছেন অনেকে।

মঙ্গলবার (২০ অক্টোবর) সকাল থেকে রাজধানীর যাত্রাবাড়ী, সায়েদাবাদ, ধোলাইপাড় ও আশপাশের এলাকার বাস টার্মিনালে যাত্রীদের ভিড় দেখা গেছে।

রাজধানীর অন্যতম বড় বাস টার্মিনাল সায়েদাবাদ এবং এর আশপাশের এলাকা সকাল থেকেই যাত্রীদের আনাগোনায় মুখর রয়েছে বলে জানিয়েছেন পরিবহন মালিক শ্রমিকরা। তবে যাত্রীরা অভিযোগ করছেন, যাত্রীর চাপ থাকায় কোনো কোনো বাস অতিরিক্ত ভাড়া আদায় করছে।

যাত্রাবাড়ী চৌরাস্তার উত্তর প্রান্ত থেকে শরীয়তপুর রুটে বাস চলাচল করে। এ রুটের ফেম পরিবহনের টিকিট বিক্রি করছিলেন শাহ আলম। তিনি বলেন, ছুটি শুরু হওয়ার কারণে যাত্রী সংখ্যা অনেক বেশি। গতকালও যাত্রী ছিল। শরীয়তপুরের ভাড়া ৩০০ টাকা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

শরীয়তপুরের নড়িয়া যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন মোহাম্মদ মোকাম্মেল হোসেন। তিনি বলেন, গাড়ি যেমন আছে যাত্রীও আছে। তবে ভাড়া বেশি নেওয়া হচ্ছে। শরীয়তপুরের ভাড়া আগে ছিল আড়াইশ টাকা। তেলের দাম বাড়ার পর সেটা ২৮০ টাকা করা হয়েছে। কিন্তু এখন ভাড়া নেওয়া হচ্ছে ৩০০ টাকা।

বরিশালে যাওয়ার জন্য সপরিবারে সায়েদাবাদের জনপথ মোড়ে অপেক্ষা করছিলেন আব্দুর রহমান। তিনি বলেন, আমি একটি ভোগ্য পণ্যের বিপণনকারী কোম্পানিতে চাকরি করি। বরিশালে আমার শ্বশুর বাড়ি। ছুটিতে সপরিবারে শ্বশুরবাড়ি বেড়াতে যাচ্ছি।

যাত্রী কিছুটা বেশি থাকায় বাসগুলোকে অতিরিক্ত ভাড়া চাওয়া হচ্ছে। বরিশালের লোকাল ভাড়া সর্বোচ্চ ৫০০ টাকা। কিন্তু ৬০০ থেকে ৭০০ টাকার নিচে কোনো গাড়ি ভাড়া নিচ্ছে না।

একইভাবে কুমিল্লার ভাড়াও নেওয়া হচ্ছে ৩০০ টাকা। তবে যাত্রীরা জানিয়েছেন অন্যান্য সময়ে ভাড়া ২০০ থেকে ২৫০ টাকা।

কুমিল্লা রুটে চলাচলকারী তিশা পরিবহনের কর্মী শাহাদাত হোসেন সায়েদাবাদে যাত্রী ডাকছিলেন। তিনি বলেন, আমরা সরকারি ভাড়ার বেশি ভাড়া নিই না। অন্য সময় ভাড়া কম নেওয়া হয়।

মঙ্গলবার (২০ অক্টোবর) থেকে শুরু হয়েছে টানা পাঁচদিনের ছুটি। আগামী ২৪ অক্টোবর (রোববার) পর্যন্ত ছুটি কাটাবেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।

একই সঙ্গে বন্ধ রয়েছে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, শেয়ার বাজার ও আদালত।

টানা পাঁচদিনের ছুটি উপলক্ষে সোমবার বিকেল থেকে বাস, রেল স্টেশন ও লঞ্চ টার্মিনালে যাত্রীদের ভিড় বেড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

পূজার ছুটি ও সাপ্তাহিক ছুটির মাঝখানের কর্মদিবস ২২ অক্টোবরও (বৃহস্পতিবার) ছুটি ঘোষণা করায় টানা পাঁচদিনের ছুটির সুযোগ তৈরি হয়েছে। তবে এর আগে ১৭ অক্টোবর শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা ছিল।

গত সোমবার (৫ অক্টোবর) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে সাধারণ ছুটি ও নির্বাহী আদেশে সরকারি ছুটির তারিখ পুনর্নির্ধারণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছিল।

২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর (মঙ্গলবার) মহানবমী উপলক্ষে নির্বাহী আদেশে এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে সাধারণ ছুটি রয়েছে। ২২ অক্টোবর অফিস খোলা ছিল। ওইদিনও নির্বাহী আদেশে ছুটি ঘোষণা প্রস্তাব অনুমোদন দেয় মন্ত্রিসভা। ফলে এই তিনদিনের পূজার ছুটির পর ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিনের ছুটির ভোগের সুযোগ তৈরি হয়েছে।

 



সংবাদটি পড়া হয়েছে মোট : 50        
  
  সর্বশেষ
Mexico suspends imports of Brazilian chicken
EU unveils strategy to boost Arctic presence
14 killed as bus, truck collide head-on in Natore
টানা ৫ দিনের ছুটি: ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে ভিড়

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com