Saturday 24th of October 2026
|
|
|
Headlines : * Top EU diplomat offers `strong support` to ICC during visit   * ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের   * ‘মধ্যপ্রাচ্যে অস্থিরতার মূল কারণ ইসরায়েলের দখলদারিত্ব’   * ঢাকা থেকে রিয়াদ-দাম্মামের ১৪১ ফ্লাইট বাতিল, ক্ষতিগ্রস্ত ২১৯৩৩ যাত্রী   * যশোর-বেনাপোল মহাসড়কে দুই মোটসাইকেলের সংঘর্ষ, নিহত ৩   * Taiwan shuts down as Typhoon Champi approaches   * Venezuela protests demand return of Nobel winning leader Machado   * Tk 6,608cr proposal to purchase 5,830 police vehicles awaits ECNEC approval   * হরমুজ প্রণালিতে ৭ জাহাজে ইরানের হামলা, বাড়ল উত্তেজনা   * তিব্বতে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৬  

   বাংলা সংবাদ
ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের
  Date : 23-10-2026

আবারও ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতি নিয়ে উত্তেজনা ছড়ালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার ফ্লোরিডার এক জনসভায় দেওয়া বক্তব্যে ইরানে নতুন করে হামলার ইঙ্গিত দিয়েছেন তিনি।

রয়টার্সের প্রতিবেদনের বরাতে এসব তথ্য জানা গেছে।

এ সময় ট্রাম্প বলেন, ইরানে আবারও ‘ছোট আকারের’ সামরিক অভিযান চালানো হতে পারে। একই সঙ্গে ইরান থেকে ফিরে কিউবা ইস্যুতে পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

ফ্লোরিডার জনসভায় ট্রাম্প বলেন, ‘আমরা হয়তো আরেকটি ছোট এপিক ফিউরি পরিচালনা করব।’ ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের নাম ছিল ‘অপারেশন এপিক ফিউরি’।

এদিকে ইরান থেকে ফিরে কিউবা নিয়ে কাজ করার পরিকল্পনার কথাও জানিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, ‘ইরান থেকে ফিরে আসার পর আমরা কিউবার বিষয়টি দেখব। এরপর আমরা পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে কিউবার সঙ্গে চুক্তি চূড়ান্ত করার জন্য পাঠাব।’

ট্রাম্পের এই বক্তব্যে ইরান ইস্যুর পাশাপাশি কিউবার সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে কিউবার সঙ্গে সম্ভাব্য চুক্তির বিষয়বস্তু বা এ বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত কিছু জানাননি তিনি।

অন্যদিকে, ইরান স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে এবার আরও কঠোর প্রতিক্রিয়া দেখানো হবে। তেহরানের এই হুঁশিয়ারি দুই দেশের মধ্যে সামরিক উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি করছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 14        
  
  সর্বশেষ
Melania Trump says she brokered truce in war-torn Ukrainian city
Top EU diplomat offers `strong support` to ICC during visit
সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২, বাসে আগুন দিল জনতা
ইরানে ফের হামলার ইঙ্গিত ট্রাম্পের

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com