Thursday 29th of October 2026
|
|
|
Headlines : * Govt wants to end the culture of enforced disappearance: Home Minister   * স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪   * প্রধানমন্ত্রীর জাপান সফরে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন মাত্রা পেয়েছে : হুমায়ুন কবীর   * বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি   * PM urges Japan`s Uniqlo to expand investment in Bangladesh   * Arnab makes landfall in Andhra Pradesh with 150 km/h winds   * 3 killed as bus crashes into parked truck in Rangpur   * রংপুরে থেমে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত ৩   * প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের ব্যাংক গভর্নরের বৈঠক, ঢাকায় কার্যালয় খোলার প্রস্তাব   * ফের বাড়ল স্বর্ণের দাম  

   বাংলা সংবাদ
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪
  Date : 28-10-2026

স্পেনে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪ জনে পৌঁছেছে। এটি দেশটির স্মরণকালের অন্যতম ভয়াবহ রেল দুর্ঘটনা। দেশটির মধ্যাঞ্চলের তোলেদো প্রদেশে বুধবার (২৮ অক্টোবর) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সংবাদমাধ্যমগুলে জানিয়েছে, একই গন্তব্যের দিকে যাওয়া দুটি ট্রেন একই লাইনে চলছিল। এরমধ্যে একটি ট্রেন আরেকটি ট্রেনকে পেছন থেকে এসে অত্যন্ত জোরে আঘাত করে। এতে ট্রেনের দুটি বগি লাইন থেকে পড়ে যায়।

স্পেনে এর আগে এমন বড় রেল দুর্ঘটনা হয়েছিল ২০১৩ সালে। সে বছর একটি ট্রেন রেললাইনের বাকে গিয়ে লাইনচ্যুত হয়ে পাশের লাইনে গিয়ে পড়ে। তখন উল্টো দিকে থেকে আসা আরেকটি ট্রেন লাইনচ্যুত হওয়া ট্রেনকে ধাক্কা দেয়। ওই দুর্ঘটনায় ৮০ জনের মৃত্যু হয়েছিল। এখন দেশটি আরেকটি বড় দুর্ঘটনা দেখল।

দুর্ঘটনার শিকার হওয়া দুটি ট্রেনে ৫৪৪ জন যাত্রী ভ্রমণ করছিলেন। দুর্ঘটনাটি হয় মোরা এবং ওরগাজ শহরের মধ্যবর্তী স্থানে। দুটি ট্রেনই মাদ্রিদ থেকে সেভিয়াতে যাচ্ছিল।

জেসুস জেরোনিমো নামে ৫৪ বছর বয়সী এক যাত্রী বলেছেন, ভয়াবহ দুর্ঘটনার সময় ট্রেনের যাত্রীরা ভেতর থেকে ছিটকে বাইরে পড়ে যান।

তিনি বলেছেন, “প্রথমে আমরা ভেবেছিলাম ট্রেন লাইনচ্যুত হয়েছে। পরে ধীরে ধীরে আমরা বাইরে বের হই এবং দেখতে পাই আমাদের ট্রেন একপাশে কাত হয়ে গেছে। সেখানে অনেক আহত মানুষ ছিলেন। অনেকে ভয়ে কাঁপছিলেন।”

এ দুর্ঘটনায় আরও অন্তত ৮০ জন আহত হয়েছেন। সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, আহতদের মধ্যে প্রায় ৫০ জনের অবস্থা বেশ গুরুতর। যাদের অবস্থা বেশি খারাপ তাদের হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। আর কম আহতদের আশপাশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

সূত্র: বিবিসি



সংবাদটি পড়া হয়েছে মোট : 29        
  
  সর্বশেষ
Govt wants to end the culture of enforced disappearance: Home Minister
ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই
টুপটুপ রিসোর্টে আগুনে মৃত্যু, একসঙ্গে স্বামী-স্ত্রী ও দুই সন্তানকে দাফন
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৬৪

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com