Friday 30th of October 2026
|
|
|
Headlines : * Forest destruction tests Armenia-Azerbaijan peace push   * Democrats push anti-corruption message in midterm homestretch   * Iran says four tankers on fire after hitting mines in Hormuz   * PM returns home after four-day Japan visit   * বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল   * উখিয়ায় নলকূপে গ্যাসের তীব্রতা বেড়েছে, চার দিনেও নেভেনি আগুন   * রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদন শুরুর অনুমোদন   * বাইকের সামনে নম্বরপ্লেট লাগানোর সময়সীমা বাড়লো ৩১ ডিসেম্বর পর্যন্ত   * অনুমোদন জটিলতায় ১ নভেম্বর সেন্টমার্টিন যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ   * জাপান সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
ইসরায়েলের নির্বাচনে চূড়ান্ত ফল প্রকাশ
  Date : 29-10-2026

ইসরায়েলের ২০২৬ সালের জাতীয় নির্বাচনের চূড়ান্ত ফল প্রকাশ করা হয়েছে। সব ভোট গণনা শেষে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সমর্থক জোট ৫৩টি আসন পেয়েছে। অন্যদিকে, বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন এবং আরব দলগুলো পেয়েছে ১৯টি আসন।

শুক্রবার (৩০ অক্টোবর) ভোরে দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশন (সিইসি) চূড়ান্ত ফল প্রকাশ করে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ দশমিক ৯ শতাংশ, যা কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। মোট ৫৭ লাখ ১৬ হাজার ৬৬৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

চূড়ান্ত ফল অনুযায়ী, লিকুদ পার্টি পেয়েছে ২৭টি আসন। ইয়াশার পার্টি ২১টি, বি`ইয়াচাদ ১২টি, জয়েন্ট লিস্ট ১১টি, দ্য ডেমোক্র্যাটস ৮টি এবং রা’আম ৮টি আসন পেয়েছে।

এ ছাড়া ইসরায়েল বেইতেনু ৭টি, ইউনাইটেড তোরাহ জুডাইজম ৭টি, ওতজমা ইয়েহুদিত ৭টি, শাস ৬টি এবং রিলিজিয়াস জায়োনিজম ৬টি আসন পেয়েছে।

নির্বাচনে ইয়োয়াজ হেন্ডেলের রিজার্ভিস্টস-ইকোনমিক পার্টি ২ দশমিক ৬৩ শতাংশ ভোট পেয়ে ৩ দশমিক ২৫ শতাংশের নির্বাচনী সীমা অতিক্রম করতে পারেনি। একইভাবে ওফের উইন্টারের পিপল অব ইসরায়েল পার্টি পেয়েছে মাত্র ১ দশমিক ৭ শতাংশ ভোট। অতি-রক্ষণশীল ইহুদি সম্প্রদায়ের বিকল্প রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত দ্য চ্যারেডি পাবলিক পার্টি পেয়েছে মাত্র ০.২ শতাংশ ভোট।

চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহুর সমর্থক জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। বিদায়ী নেসেটে বর্তমান সরকারপন্থি দলগুলোর আসন ছিল ৬৮টি। নতুন নির্বাচনে তা কমে ৫৩টিতে নেমে এসেছে। ফলে দেশটিতে নতুন সরকার গঠন নিয়ে রাজনৈতিক অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কেন্দ্রীয় নির্বাচন কমিশন জানিয়েছে, কোনো ভুল বা অভিযোগসংক্রান্ত চূড়ান্ত যাচাই-বাছাই শেষ হওয়ার পর আগামী বুধবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে হস্তান্তর করা হবে।

এরপর প্রেসিডেন্ট দলগুলোর নেতাদের সঙ্গে বৈঠক করবেন। নতুন সরকার গঠনের জন্য কোন নেতাকে সমর্থন দেওয়া হবে, সে বিষয়ে দলগুলোর সুপারিশ শুনবেন তিনি। সেই প্রক্রিয়ার মধ্য দিয়েই ইসরায়েলের পরবর্তী সরকার গঠনের পথ নির্ধারিত হবে।

সূত্র: টাইমস অব ইসরায়েল



সংবাদটি পড়া হয়েছে মোট : 17        
  
  সর্বশেষ
India`s animal megacentre vows reset after criticism
Forest destruction tests Armenia-Azerbaijan peace push
Democrats push anti-corruption message in midterm homestretch
Iran says four tankers on fire after hitting mines in Hormuz

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com