Saturday 31st of October 2026
|
|
|
Headlines : * ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন   * Green Transition Working Group launched to boost green financing for SMEs   * ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ   * তাহসিফের `জুনিয়র বন্ধু` দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর   * ভারতে চাকরির প্রলোভনে যৌনপল্লিতে বিক্রি, ৬ বাংলাদেশি নারী উদ্ধার   * Forest destruction tests Armenia-Azerbaijan peace push   * Democrats push anti-corruption message in midterm homestretch   * Iran says four tankers on fire after hitting mines in Hormuz   * PM returns home after four-day Japan visit   * বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল  

   বাংলা সংবাদ
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ
  Date : 30-10-2026

কিশোরগঞ্জের ইটনা উপজেলায় নৌকাযোগে অবৈধভাবে সার পাচারের সময় ১০৮ বস্তা সার জব্দ করেছে নৌপুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার এলংজুরি ইউনিয়নে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।

নৌ-পুলিশ সূত্রে জানা গেছে, নৌকাযোগে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে এলংজুরি ইউনিয়নে অভিযান চালানো হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা লোকজন পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা হয়।

কিশোরগঞ্জ নৌ-পুলিশের পরিদর্শক মো. জামাল হোসেন বলেন, শুক্রবার রাত ১০টার দিকে গোপন সূত্রে তারা জানতে পারেন, একটি নৌকায় করে অবৈধভাবে সার পাচার করা হচ্ছে। সারগুলো এলংজুরি বাজার থেকে খালাস করার কথা ছিল। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা পালিয়ে যান। পরে নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ করা সম্ভব হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 29        
  
  সর্বশেষ
১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা লংমার্চের উদ্বোধন
Green Transition Working Group launched to boost green financing for SMEs
Govt to recruit 25,000 midwives to strengthen women`s healthcare: Sakhawat
ইটনায় পাচারের সময় নৌকাসহ ১০৮ বস্তা সার জব্দ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com