Wednesday 4th of November 2026
|
|
|
Headlines : * Gazipur secured by 25 platoons of BGB   * Zelensky says dozens dead, missing in Russian attack days before US talks   * ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে ইরানে বিশাল বিলবোর্ড   * সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪   * প্রতিনিধি পরিষদে বিপুল ব্যবধানে এগিয়ে ডেমোক্র্যাটরা, সিনেটেও দাপট   * গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ   * Stolen watch worth $290,000 returned to Japan store with sorry note   * Short circuit ignites devastating fire in Sunamganj village   * গাজীপুরে ১১ প্লাটুন বিজিবি মোতায়েন   * মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনসমর্থনে ধস  

   বাংলা সংবাদ
সাতসকালে রাজধানীতে বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৪
  Date : 03-11-2026

রাজধানীর মিরপুর বেড়িবাঁধে বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে শাহ আলী থানার অন্তর্গত বেড়িবাঁধের নবাবেরবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসীম চারজন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের নামপরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি তিনি।

নিহতরা অটোরিকশার যাত্রী বলে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান। তাদের মধ্যে দুইজন নারী ও দুইজন পুরুষ।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে নবাবেরবাগ এলাকায় বিকট শব্দে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে গিয়ে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

দুর্ঘটনার পরপরই আশপাশের লোকজন ও পথচারীরা গিয়ে দ্রুত ভেতরে আটকা পড়া লোকদের উদ্ধারের চেষ্টা করেন। খবর পেয়ে ছুটে যায় ফায়ার সার্ভিসের একটি ইউনিটও। তারা গিয়ে চারজনের মরদেহ উদ্ধার করে।

পরে মরদেহ চারটি শাহ আলী থানায় হস্তান্তর করার পর সেগুলো ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে রাখা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 29        
  
  সর্বশেষ
Dhaka-Aricha highway blocked over workers` protest
Police maintain strict vigil in Uttara over garment worker unrest
Gazipur secured by 25 platoons of BGB
Court orders Meta to halt training on Brazilian media content

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com