Friday 6th of November 2026
|
|
|
Headlines : * রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ   * টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার   * ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী   * হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন   * US `engages` with PNG probe into suspected artillery shell   * Gazipur industrial belt stabilizes as workers resume duties   * সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই   * মন্ত্রণালয়ের অনুমোদন ছাড়া কর্মী পাঠানো যাবে না যে ১২ দেশে   * সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল শুরু, প্রথম দিন গেলেন ৮৩৬ পর্যটক   * শান্ত গাজীপুর শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকরা  

   বাংলা সংবাদ
ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের
  Date : 05-11-2026

রেফারি মুনিরের ম্যাচ শেষের বাঁশি, জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে দর্শকদের উল্লাস, সাদ-শ্রাবণরা তৃপ্তি নিয়ে মাঠ ছাড়ছে— ঘরের মাঠে ফুটবলের এমন দৃশ্য মনে রাখার মতো। সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ১-০ গোলে ভুটানকে হারিয়ে শুভ সূচনা করেছে।

ভুটান র‌্যাংকিং ও শক্তিমত্তায় বাংলাদেশের চেয়ে পিছিয়ে। সেই ভুটানই বাংলাদেশের কোচ থমাস ডুলির মাথার ঘাম ছুটিয়েছে। তবে তাকে রক্ষা করেছেন ৬৪ মিনিটে বদলি নামা মো. ইব্রাহিম। তিনি মাঠে নামার পাঁচ মিনিটের মধ্যেই গোল করেন। জায়ান আহমেদের ক্রসে ভুটানের বক্সে সামিত সোমের হেড ঘুরে ভলিতে গোল করেন ইব্রাহিম। সেই গোলই বাংলাদেশের জয়ের ভিত।

মো. ইব্রাহিম গোল করে ফর্টিজকে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে উঠিয়েছিলেন মাস দুয়েক আগে। একসময় জাতীয় দলে নিয়মিত খেলতেন। মাঝে অবশ্য আসা-যাওয়ার মধ্যে ছিলেন। আজ সেই ইব্রাহিমই ভুটান ম্যাচে ত্রাতা হয়ে এলেন।

দ্বিতীয়ার্ধের শুরুতে ফয়সাল আহমেদ ফাহিমের জায়গায় নামেন ফাহমিদুল। মিনিট পনেরো পর বাংলাদেশের কোচ ডুলি আরো দুই পরিবর্তন করেন। অধিনায়ক জামাল ভূইয়া ও স্ট্রাইকার হিসেবে খেলানো বিশ্বনাথের পরিবর্তে ইব্রাহিম ও সোহেল রানাকে নামান। ইব্রাহিম মাঠে নামার কয়েক মিনিটের মধ্যে গোল পান।

এক গোলে এগিয়ে থাকার পর বাংলাদেশ কিছুটা রক্ষণাত্মক খেলেছে। ডিফেন্ডার রহমত মিয়াকে ম্যাচের শেষ বিশ মিনিটের জন্য নামান কোচ ডুলি। ভুটান পিছিয়ে থাকলেও বাংলাদেশকে কাপন ধরানোর মত আক্রমণ করতে পারেনি। বাংলাদেশও ব্যবধান দ্বিগুণের মতো কিছু করেনি সেভাবে।

আজ বাংলাদেশ একাদশের সবচেয়ে বড় আকর্ষণ ছিল ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের স্ট্রাইকার বনে যাওয়া। বিশ্বনাথ ইনজুরির জন্য আসিয়ান কাপে স্কোয়াডে ছিলেন না। এবার সাফ টুর্নামেন্টে অনুশীলনে কোচ তাকে ফরোয়ার্ড হিসেবে খেলিয়েছেন। ম্যাচেও তাকে স্ট্রাইকার হিসেবে নামিয়েছেন।

প্রথমার্ধে বাংলাদেশ বল পজিশন ও আক্রমণে এগিয়ে ছিল। বিশেষ করে ভুটানের অর্ধেই বল ছিল অনেক সময়। ডান প্রান্ত দিয়ে রাকিব বেশ কয়েকবার বক্সে প্রবেশ করেছেন। তার ক্রসে একবার বিশ্বনাথ মাথা ছোয়ালেও বল বাইরে দিয়ে যায়। আবার কখনো তার নেয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়। বিশ্বনাথের পজিশন বদলে অনভস্ততা প্রথমার্ধে স্পষ্ট হয়েছে।

ভুটান ম্যাচের বেশিরভাগ সময় লো ব্লকে খেলেছিল। ৩০ মিনিট পর নিজেদের একটু খোলস ছেড়ে বেরিয়ে খেলার চেষ্টা করে। অধিনায়ক চ্যানচো গ্যালেস্টাইন দ্রুতগতিতে কয়েক দফা বল নিয়ে এগিয়ে যান। বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ একবারই দূরপাল্লার শট সেভ করেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 45        
  
  সর্বশেষ
রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ
টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার
ইব্রাহিমের গোলে জয়ে সাফ শুরু বাংলাদেশের
ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com