Friday 6th of November 2026
|
|
|
Headlines : * Trump blames Democrats winning midterms for US stocks fall   * বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম   * ইরানকে ৯০টি আধুনিক ক্ষেপণাস্ত্র লঞ্চার দিচ্ছে রাশিয়া   * গাজায় ইসরায়েলের হামলায় শিশুসহ চারজন নিহত   * রাজারবাগ পুলিশ লাইন্সের সামনে ককটেল বিস্ফোরণ   * টেকনাফে মানবপাচার চক্রের সঙ্গে গুলি বিনিময়ে সেনাসদস্য আহত, ৫৭ জন উদ্ধার   * ষড়যন্ত্রকারীদের ২০২৪ সালের মতোই জনগণ উচিত জবাব দেবে: প্রধানমন্ত্রী   * হামের টিকা ক্রয়ে বিলম্ব, অনিয়ম ও ব্যর্থতার কারণ জানাতে কমিশন গঠন   * US `engages` with PNG probe into suspected artillery shell   * Gazipur industrial belt stabilizes as workers resume duties  

   বাংলা সংবাদ
তালায় বিপন্ন প্রজাতির বিড়াল উদ্ধার
  Date : 05-11-2026

সাতক্ষীরার তালা উপজেলায় খাঁচায় আটকে গুরুতর আহত অবস্থায় একটি বনবিড়ালের বাচ্চা উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে উপজেলার শাহাপুর গ্রাম থেকে বাচ্চাটিকে উদ্ধার করে বন্যপ্রাণী অপরাধ প্রতিরোধে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন ওয়াইল্ডলাইফ মিশন।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার রাতে শাহাপুর গ্রামের একটি বাড়িতে খাঁচায় মা বনবিড়ালসহ বাচ্চাটি আটকা পড়ে। পরে মা বনবিড়ালটি পালিয়ে যায়। এ সময় বাচ্চাটির গলায় গুরুতর জখম হওয়া সেখানে আটকা পড়ে।

শাওন মোল্যা নামের এক যুবক বিষয়টি ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান ও সদস্য সেলিম শেখকে জানান। খবর পেয়ে তাঁরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাচ্চাটিকে উদ্ধার করেন এবং চিকিৎসার জন্য তালা উপজেলা প্রাণিসম্পদ হাসপাতালে নিয়ে যান। সেখানে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাসুম বিল্লাহ ও ভেটেরিনারি সার্জন ডা. তৌহিদ কামাল খান বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেন।

ওয়াইল্ডলাইফ মিশনের সভাপতি জুলফিকার রায়হান বলেন, বনবিড়াল কৃষকের নীরব বন্ধু। ইঁদুরসহ ফসলের ক্ষতিকর প্রাণী খেয়ে এটি কৃষকের উপকার করে। বনবিড়াল হত্যা ও আটকে রাখা বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

তিনি আরও জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার তত্ত্বাবধানে বাচ্চাটিকে উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। বর্তমানে এটি ওয়াইল্ডলাইফ মিশনের সাময়িক হেফাজতে রয়েছে। সেখানে বাচ্চাটিকে প্রয়োজনীয় চিকিৎসা ও খাবার দেওয়া হচ্ছে। সুস্থ হয়ে উঠলে প্রশাসন ও বন বিভাগের মাধ্যমে উপযুক্ত পরিবেশে বন্যপ্রাণীটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 47        
  
  সর্বশেষ
শীতের সবজিতে স্বস্তি, মাছের বাজার চড়া
Trump blames Democrats winning midterms for US stocks fall
COP31 faces tough test as climate threats mount
বিশ্ববাজারে আবার বাড়ল তেলের দাম

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com