Sunday 15th of November 2026
|
|
|
Headlines : * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান   * আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী   * Janatar Dak Party Officially Launched with a Vision to Establish Good Governance and Justice   * Turkey, Qatar sign defence agreement   * উচ্ছেদের পরও ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত-সড়ক   * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প  

   বাংলা সংবাদ
৫০ লাখ টাকা চাঁদা দাবি, মোহাম্মদপুরে ফার্মেসি লক্ষ্য করে গুলি
  Date : 13-11-2026

রাজধানীর মোহাম্মদপুরে হৃদরোগ হাসপাতালের বিপরীত পাশে অবস্থিত অনুরাগ ফার্মেসিকে লক্ষ্য করে তিন রাউন্ড গুলি করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার (১৩ নভেম্বর) রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। ফার্মেসির মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন।

অনুরাগ ফার্মেসি এবং রেস্টুরেন্টের মালিক সাবেক ৩২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সৈয়দ হাসান নুর ইসলাম রাষ্ট্রন মোবাইল ফোনে বলেন, ‘গত ৬ নভেম্বর আমার কাছে শীর্ষ সন্ত্রাসী পরিচয়ে ৫০ লক্ষ টাকা চাঁদা দাবি করে। এরপর তারা আমার ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে পরপর দুই দিন ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটায়। আজ (শুক্রবার) রাত ১১টার দিকে আমার দোকানে এসে পরপর তিন রাউন্ড গুলি করে। এতে আমার ফার্মেসির গ্লাস ভেঙে যায়।’

সিসি ফুটেজে দেখা যায়, হেলমেট পরা এবং পাঞ্জাবি গায়ে এক যুবক কোমর থেকে পিস্তল বের করে ওই ফার্মেসিকে লক্ষ্য করে গুলি করে। এরপর সেখান থেকে বের হয়ে আসার সময় তার হাতে একটি ধারালো চাপাতিও দেখা যায়।

ফুটেজে আরও দেখা যায়, আশপাশে অনেক লোকজন থাকলেও তাদের কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। নির্বিঘ্নে সেখান থেকে পালিয়ে যায়।

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. শরিফ বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এসে গুলি করে পালিয়ে গেছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ দেখে তাদের শনাক্তের চেষ্টা করছি।’ খবর : ঢাকা পোস্ট



সংবাদটি পড়া হয়েছে মোট : 55        
  
  সর্বশেষ
Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors
Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh
এবার এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com