Sunday 15th of November 2026
|
|
|
Headlines : * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান   * আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী   * Janatar Dak Party Officially Launched with a Vision to Establish Good Governance and Justice   * Turkey, Qatar sign defence agreement   * উচ্ছেদের পরও ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত-সড়ক   * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi   * ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৫৩   * বিদায়ের আগে কিউবার একটা ব্যবস্থা করতে চাই : ট্রাম্প  

   বাংলা সংবাদ
সৌদির রাজধানী রিয়াদে হুথিদের ড্রোন হামলা
  Date : 14-11-2026

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শনিবার হুথিদের ছোড়া ওই দুটি ড্রোন মাঝ-আকাশে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে জানিয়েছে হুথি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট।

সৌদি জোট বলেছে, রাজধানী রিয়াদ ও দক্ষিণাঞ্চলের দিকে ছোড়া ইয়েমেনের হুথিদের দুটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করা হয়েছে।

তবে ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে কোনো হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি। ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে সমর্থন জানানো সৌদি নেতৃত্বাধীন জোট এবং রাজধানী সানা নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যকার সীমান্ত পেরিয়ে এই লড়াই সম্প্রতি তীব্র আকার ধারণ করেছে।

বিশেষ করে ইরানকে কেন্দ্র করে মার্কিন-ইসরায়েলি যুদ্ধের মাঝে এই সংঘাত ওই অঞ্চলে নতুন আরেকটি ফ্রন্টের উন্মোচন করেছে। গত সেপ্টেম্বর থেকে নতুন করে এই সংঘাত শুরু হয়েছে সৌদি আরব এবং বিদ্রোহীদের মধ্যে। এ সংঘাতের ধারাবাহিকতায় সেপ্টেম্বর এবং অক্টোবরে একাধিকবার মক্কা-মদিনায় ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে হুথিরা। তবে প্রতিবারই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে তা আটকে দিয়েছে সৌদি জোট।

মুসলিমদের দুই পবিত্র শহর মক্কা-মদিনাকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অবশ্য হুথিরা বারবারই প্রত্যাখ্যান করে আসছে। গোষ্ঠীটির দাবি, তাদের সামরিক অভিযানগুলো সৌদি আরবের অন্যান্য স্থানে থাকা সামরিক ও কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে পরিচালিত।

এদিকে, মক্কায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পতনের ঘটনাকে নিন্দা জানিয়ে গত বৃহস্পতিবার এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, “বেসামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো এই বিদ্বেষপূর্ণ কর্মকাণ্ড আন্তর্জাতিক মানবিক আইনের চরম লঙ্ঘন এবং এটি হুথি বিদ্রোহীদের বিপজ্জনক ও শত্রুভাবাপন্ন মনোভাবেরই বহিঃপ্রকাশ।”

২০১৪ সালে হুথিরা ইয়েমেনের রাজধানী সানা দখল করে নেয়। এর প্রতিক্রিয়ায়, আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সমর্থনে পরের বছর সৌদি আরব ইয়েমেনে সামরিক হস্তক্ষেপ শুরু করে।

২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি কার্যকর হলে সংঘাত অনেকটা স্তিমিত হয়ে পড়েছিল। তবে চলতি বছরের শুরুর দিকে পুনরায় শত্রুতা শুরু হয়; হুথিরা সৌদি আরবের ভূখণ্ডে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় এবং এর জবাবে রিয়াদ ইয়েমেনে বিমান হামলা শুরু করে।

সংঘাতের এই নতুন তীব্রতা কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। লোহিত সাগর ও এডেন উপসাগরকে যুক্তকারী এই প্রণালী আন্তর্জাতিক নৌচলাচলের অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ।

সূত্র: এএফপি, আরব নিউজ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 46        
  
  সর্বশেষ
Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors
Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh
এবার এমপি নুসরাত তাবাসসুমের বাবার বিরুদ্ধে মামলা
বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com