Monday 16th of November 2026
|
|
|
Headlines : * হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি   * মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী   * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান   * আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী   * Janatar Dak Party Officially Launched with a Vision to Establish Good Governance and Justice   * Turkey, Qatar sign defence agreement   * উচ্ছেদের পরও ফের হকারদের দখলে গুলিস্তানের ফুটপাত-সড়ক   * PM stresses grants, not loans, to tackle climate impacts: Rizvi  

   বাংলা সংবাদ
জিনপিং-পুতিন ও ট্রাম্পের বৈঠকের তথ্য নিশ্চিত করল চীন
  Date : 15-11-2026

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ত্রিপক্ষীয় বৈঠকে বসছেন বলে নিশ্চিত করেছে বেইজিং।

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (১৬ নভেম্বর) ছোট এক বিবৃতিতে বলেছে, আগামী ১৯ নভেম্বর দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে বৈঠকটি হবে।

তারা বলেছে, “১৯ নভেম্বর, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং চীন-রাশিয়া-যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের নিয়ে একটি বৈঠক আয়োজন করবেন। এতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উপস্থিত থাকবেন।”

গত সপ্তাহেই এই সম্ভাব্য বৈঠকের বিষয়টি শোনা গিয়েছিল। যা আজ নিশ্চিত করা হয়েছে।

১৩ নভেম্বর এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, বৈঠকে ‘উচ্চাকাঙ্ক্ষী’ পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির বিষয়টি গুরুত্ব পাবে। সেই সঙ্গে উত্তর কোরিয়া ও ইরান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
যে তিনি এই প্রেসিডেন্ট পুতিন ও প্রেসিডেন্ট জিনপিংয়ের সঙ্গে বৈঠক করার পরিকল্পনা করছেন। সপ্তাহের শুরুর দিকে সাংবাদিকদের ট্রাম্প বলেছিলেন, “আমরা পারমাণবিক নিরস্ত্রীকরণসহ আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করব।”

ধারণা করা হচ্ছে, বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর দেশগুলোর এই বৈঠকে ইরান নিয়ে আলোচনা হতে পারে, তবে ইউক্রেন নিয়ে আলোচনার সম্ভাবনা নেই। মস্কো ও বেইজিং এ বিষয়ে এখনো কোনো মন্তব্য করেনি।

মার্কিন বার্তাসংস্থা এপি এবং ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সকে নাম প্রকাশে অনিচ্ছুক একজন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, এই আলোচনার পর কোনো চুক্তি স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা নেই।

সূত্র: এএফপি



সংবাদটি পড়া হয়েছে মোট : 2        
  
  সর্বশেষ
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে : স্বরাষ্ট্রমন্ত্রী
রমজান উপলক্ষে যেসব পণ্যের শুল্ক কমাল সরকার
জিনপিং-পুতিন ও ট্রাম্পের বৈঠকের তথ্য নিশ্চিত করল চীন

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com