Tuesday 17th of November 2026
|
|
|
Headlines : * বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা   * গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি   * হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি   * মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী   * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান   * আপিলে শেখ হাসিনার ‘বিলম্ব’ মার্জনার সুযোগ নেই : আইনমন্ত্রী   * Janatar Dak Party Officially Launched with a Vision to Establish Good Governance and Justice   * Turkey, Qatar sign defence agreement  

   বাংলা সংবাদ
নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন
  Date : 16-11-2026

হলিউডের জনপ্রিয় চরিত্র জেমস বন্ডের অপেক্ষার অবসান হলো। নতুন ০০৭ হিসেবে পর্দায় দেখা যাবে ‘টোয়াইলাইট’ ও ‘দ্য ব্যাটম্যান’খ্যাত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনকে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ১৬ নভেম্বর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে জেমস বন্ডের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

এর মধ্য দিয়ে ২০২১ সালে চরিত্রটি থেকে বিদায় নেওয়া ড্যানিয়েল ক্রেগের স্থলাভিষিক্ত হচ্ছেন এই অভিনেতা। জেমস বন্ড চলচ্চিত্রের ইতিহাসে অন্যতম দীর্ঘ সময় ধরে চলা এবং ব্যবসাসফল ফ্র্যাঞ্চাইজি। ১৯৬২ সালে ‘ডক্টর নো’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করে এই সিরিজ। এতে প্রথমবার এজেন্ট ০০৭-এর চরিত্রে অভিনয় করেন শন কনারি।

এরপর কয়েক দশকে বিশ্বজুড়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে ওঠে গুপ্তচর চরিত্রটি। এখন পর্যন্ত বন্ড সিরিজের সিনেমাগুলো থেকে বিশ্বব্যাপী আয় হয়েছে ৭ বিলিয়ন ডলারের বেশি। আভিজাত্যপূর্ণ পোশাক, আকর্ষণীয় ব্যক্তিত্ব আর মার্টিনি পানের বিশেষ ভঙ্গি ‘নেড়ে নয়, ঝাঁকিয়ে’ এসব বৈশিষ্ট্যের জন্য পরিচিত জেমস বন্ড। এবার সেই পরিচিত চরিত্রে নতুন মাত্রা যোগ করবেন প্যাটিনসন।

অন্যদিকে, অভিনয়জীবনে ইতোমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন প্যাটিনসন। ‘টোয়াইলাইট’ সিরিজের মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর ‘দ্য ব্যাটম্যান’-এর মতো বড় ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দিয়েছেন তিনি। বাণিজ্যিকভাবে সফল সিনেমায় অভিনয়ের পাশাপাশি বড় বাজেটের চলচ্চিত্রে দর্শক টানার সক্ষমতাও রয়েছে তার।

এ বছরের সিনেমার তালিকাতেও রয়েছে প্যাটিনসনের নাম। ক্রিস্টোফার নোলানের ‘দ্য ওডিসি’ এবং ‘প্রাইমটাইম’ সিনেমায় দেখা গেছে তাকে। সব মিলিয়ে নতুন জেমস বন্ড হিসেবে তাকে বেছে নেওয়ার মধ্য দিয়ে পরিচিত ও বক্স অফিসে সফল একজন তারকাকেই সামনে আনল প্রযোজনা প্রতিষ্ঠান।
রাজধানীর গুলশান থানার শাহজাদপুর পপুলার হাসপাতালের সামনে তিনটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনার পর দৌড়ে পালিয়ে যাওয়ার সময় তিনজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) রাত ৯টার দিকে পপুলার হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জানতে চাইলে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর বিষয়টি অস্বীকার করেছেন। তিনি জানান, আমার এলাকায় এরকম কোনো ঘটনা নাই। এটি বাড্ডা থানা এলাকায় ঘটেছে। পরে বিষয়টি স্বীকার করে তিনি বলেন, দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ওখানে দায়িত্বে থাকা পুলিশ তিনজনকে আটক করেছে। থানায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাসিরুল ইসলাম বলেন, তিন আসামিকে গুলশান থানা পুলিশ নিয়ে গেছে। আর শাহজাদপুর পপুলার হাসপাতাল আমার থানা এলাকায় পড়েনি। এটা গুলশান থানা এলাকায় পড়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 21        
  
  সর্বশেষ
নতুন ‘জেমস বন্ড’ রবার্ট প্যাটিনসন
হাসিনার প্রত্যর্পণ নিয়ে আনুষ্ঠানিক কোনো শর্ত দেয়নি ভারত
মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন, হাতেনাতে গ্রেপ্তার দুই
1st International Conference ‘SIBCON 2026’ Held in Dhaka

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com