Tuesday 17th of November 2026
|
|
|
Headlines : * Bangladesh qualifies for US DFC financing over labour-friendly policies: Mahdi   * শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে   * ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া   * বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা   * গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি   * হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি   * মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের তৃতীয় বিমানবাহী রণতরী   * Asaduzzaman calls for ensuring investment-friendly environment to attract foreign investors   * Dr Zubaida Rahman stresses preventive healthcare, research to build healthier Bangladesh   * বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান  

   বাংলা সংবাদ
রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন
  Date : 17-11-2026

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পাল্টাপাল্টি হামলা আরও তীব্র হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে রাশিয়ার হামলার পরদিনই রাশিয়ার সঙ্গে অধিকৃত ক্রিমিয়া উপদ্বীপের সংযোগকারী কের্চ সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন।

এতে সেতুটিতে যান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে, কিয়েভের বিভিন্ন এলাকায় রুশ হামলায় বিদ্যুৎ অবকাঠামোর পাশাপাশি পানি ও তাপ সরবরাহব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

ক্রিমিয়ায় রাশিয়া-নিযুক্ত গভর্নর সের্গেই আকসিওনভ মঙ্গলবার জানান, ইউক্রেনীয় বাহিনী কের্চ সেতুতে হামলা চালিয়েছে।

নিরাপত্তার কারণে সেতুটিতে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এর আগের দিন সোমবারও ইউক্রেনের একটি ড্রোন সেতুটির একটি খিলানে আঘাত হানে।

সেতুটি রাশিয়ার সঙ্গে ২০১৪ সালে রাশিয়ার সংযুক্ত করা ক্রিমিয়া উপদ্বীপের স্থল যোগাযোগের গুরুত্বপূর্ণ মাধ্যম।

ইউক্রেনের দাবি, সামরিক দিক থেকে গুরুত্বপূর্ণ হওয়ায় সেতুটি তাদের সশস্ত্র বাহিনীর বৈধ লক্ষ্যবস্তু। এর আগেও অন্তত দুবার সেতুটি ধ্বংসের চেষ্টা চালিয়েছে কিয়েভ।

এর আগে সোমবার রাতে কিয়েভের উত্তর ও দক্ষিণ সেতুতে হামলা চালায় রুশ বাহিনী। ইউক্রেনের রাজধানীর মেয়র ভিতালি ক্লিৎসকো জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, শহরের গুরুত্বপূর্ণ দুটি সেতুতে হামলা হয়েছে।

এতে গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কয়েকটি এলাকায় পানি ও গরম পানির সরবরাহ বিঘ্নিত হয়েছে।

সোমবার মধ্যরাতের কিছু আগে টেলিগ্রামে দেওয়া এক বার্তায় তিনি এসব তথ্য জানান। এর কিছুক্ষণ আগে ইউক্রেনের বিমানবাহিনী ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছিল।

হামলার পর শহরে বিমান প্রতিরক্ষাব্যবস্থা সক্রিয় করা হয়। স্থানীয় বাসিন্দারা একের পর এক বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন।

এর আগে সেতুটিতে ২০২২ সালের অক্টোবরে প্রথম হামলা চালিয়েছিল ইউক্রেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 34        
  
  সর্বশেষ
Bangladesh qualifies for US DFC financing over labour-friendly policies: Mahdi
চট্টগ্রাম-নাজিরহাট রুটে দুই জোড়া কমিউটার ট্রেনের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী মীর হেলাল
মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ
রাশিয়ার ক্রিমিয়া সেতুতে আবারও হামলা চালিয়েছে ইউক্রেন

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com