Wednesday 18th of November 2026
|
|
|
Headlines : * CEC seeks end to NID service harassment   * এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি   * গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন   * রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে যাত্রী-ক্রুসহ ১৯ জনের সবাই নিহত   * Bangladesh qualifies for US DFC financing over labour-friendly policies: Mahdi   * শিশু রামিসা ধর্ষণ ও হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্টে   * ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ, সাভারে শ্রমিক-পুলিশ পাল্টাপাল্টি ধাওয়া   * বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা   * গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে নজরদারি   * হাতিরঝিলে ইন্টারনেট অফিসে ঢুকে দুই কর্মচারীকে গুলি  

   বাংলা সংবাদ
গাজীপুরে আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে শ্রমিকরা
  Date : 17-11-2026

গাজীপুরের আজ আবারো ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা।

বুধবার (১৮ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকায় শ্রমিকরা জড়ো হয়ে মহাসড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকালে গাজীপুরের মালেকের বাড়ি, ছয়দানা ও হারিকেন এলাকার বেশ কয়েকটি কারখানার শ্রমিক কাজে যোগ না দিয়ে কারখানার ভেতরে অবস্থান করেন। সকাল ৯টার দিকে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে জড়ো হয়ে আন্দোলন শুরু করেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে দীর্ঘ যানজটের তৈরি হয়েছে। দুর্ভোগে পড়েছেন হাজারো যাত্রীসহ সাধারণ মানুষ।

এদিকে শ্রমিক অসন্তোষের কারণে পরিস্থিতি বিবেচনায় মহানগরীর ১০টি পোশাক কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। এছাড়া ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণা করার চেষ্টা করা হচ্ছে। শ্রমিক আন্দোলনের কারণে আজ সকালে ১০টি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। গতকালের তথ্য অনুযায়ী ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 42        
  
  সর্বশেষ
Amazon to invest $7 billion in renewable projects in India
`A ghost from the past`: US doctors lament measles resurgence
CEC seeks end to NID service harassment
এনআইডি নিয়ে হয়রানিতে জিরো টলারেন্স দেখতে চাই: সিইসি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com