Saturday 21st of November 2026
|
|
|
Headlines : * If needed, constitutional amendment to ban AL permanently: Shahe Alam   * Govt to rebuild Bangladesh as fascism-free dignified state: PM   * মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা   * ঐক্যবদ্ধ থাকলে তাঁবেদার রাষ্ট্র হবে না বাংলাদেশ : প্রধানমন্ত্রী   * পূর্ব তিমুরে ৬ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প   * বিচার বিভাগের স্বাধীনতার মূল শক্তি বিচারকদের বিবেক ও নৈতিক সাহস   * Dhaka 15th among most polluted cities   * White House fires cybersecurity chief after widespread outages   * Hegseth visits Ecuador, Honduras to boost anti-narco fight   * প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিন আজ  

   বাংলা সংবাদ
মালিকপক্ষ নতুন মজুরির প্রস্তাব না দিলে আইন অনুযায়ী ব্যবস্থা
  Date : 21-11-2026

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যান জেলা ও দায়রা জজ সৈয়দ আজাদ সুবহানী বলেছেন, ২৩ তারিখ পরবর্তী সভা অনুষ্ঠিত হবে, যা আগেই জানানো হয়েছে। সেদিন মালিকপক্ষ প্রস্তাব দেবে বলে আমরা আশাবাদী। তবে কাউকে প্রস্তাব দিতে বাধ্য করা সম্ভব নয়। কেউ প্রস্তাব না দিলে প্রচলিত আইন, নির্ধারিত প্রক্রিয়া ও সূচক অনুসরণ করেই পরবর্তী পদক্ষেপ নেবে বোর্ড।

শনিবার (২১ নভেম্বর) বিকেলে সাভারের আশুলিয়ায় শিল্পাঞ্চলের সার্বিক শ্রম পরিস্থিতি পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এর আগে মজুরি বোর্ডের চেয়ারম্যানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আশুলিয়ার পলাশবাড়ী এলাকার একটি তৈরি পোশাক কারখানা পরিদর্শন করে। পরিদর্শনকালে তারা কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলে তাদের বর্তমান বেতন, দাবি-দাওয়া, জীবনযাত্রার ব্যয় ও কর্মপরিবেশের সার্বিক খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে চেয়ারম্যান জানান, মজুরি নির্ধারণের ক্ষেত্রে শ্রমিক-মালিক উভয় পক্ষের সঙ্গেই আলোচনা চলছে। শ্রমিকদের প্রত্যাশা ও পরিবারের নির্ভরশীল সদস্যদের তথ্য সংগ্রহের পাশাপাশি মালিকপক্ষের সুবিধা-অসুবিধাগুলোও বিবেচনায় নেওয়া হচ্ছে। এর আগে বোর্ডের দ্বিতীয় ও তৃতীয় সভা স্থগিত হওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ ও মালিকপক্ষের অসহযোগিতার আশঙ্কা তৈরি হয়েছিল। এ প্রসঙ্গে তিনি স্পষ্ট করেন জানান, বৈধ কারণেই সভাগুলো স্থগিত করতে হয়েছিল এবং কোনো পক্ষ থেকেই বোর্ডের ওপর কোনো চাপ নেই।

নতুন মজুরি কার্যকর হওয়ার সময়সীমা নিয়ে তিনি বলেন, গত ১ নভেম্বর বোর্ড গঠনের পর ৪ নভেম্বর প্রথম সভা অনুষ্ঠিত হয়। শ্রম আইন অনুযায়ী বোর্ডের হাতে ছয় মাস অর্থাৎ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত সময় থাকলেও মালিক ও শ্রমিক উভয় পক্ষই দ্রুততম সময়ের মধ্যে কাজ শেষ করতে একমত হয়েছেন। সবার প্রত্যাশা, আগামী ডিসেম্বর থেকেই নতুন মজুরি কাঠামো কার্যকর করা সম্ভব হবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 18        
  
  সর্বশেষ
Cargo Shipping Time from Chancay to Shanghai Cut from 35 Days to 23 Days: Major Savings in Logistics Costs
From Shenzhen to Tokyo and San Francisco: A New Horizon for Regional Growth Through Bay Area Connectivity
New Horizon in World Peace and Strategic Stability: Multiple Consensuses Reached at 90-Minute China-Russia-U.S. Summit
Nearly 20,000 International Patent Applications Annually: Shenzhen at the Forefront of Cluster-Based Innovation

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com