Saturday 28th of November 2026
|
|
|
Headlines : * UN refugee agency seeks $7.1 bn in 2027   * Mid-day meals for 1.1cr primary students from 2027: Zubaida Rahman   * স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ৮ মরদেহ উদ্ধার   * বেনাপোলে আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে স্থলবন্দরে বিএনপির মশাল মিছিল   * Major storm batters US on Thanksgiving holiday   * Singapore `engaging` with local firms over US chip restrictions   * Family card household data collection to be completed by Dec 17   * রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের শেষ চালান   * মধ্যপ্রাচ্যে ‘পারমাণবিক বিপর্যয়’ ঘটতে পারে: ট্রাম্প   * সৌদি আরবের তেল শোধনাগারে হামলায় বিদেশি নাগরিক নিহত  

   বাংলা সংবাদ
ইয়েমেনে ২৪ ঘণ্টায় হুথিদের ওপর ৭২৬ হামলা, ১২১ জন হতাহত
  Date : 27-11-2026

ইয়েমেনে হুথি বিদ্রোহীদের লক্ষ্য করে গত ২৪ ঘণ্টায় ৭২৬টি হামলা চালানোর দাবি করেছে দেশটির সরকারি বাহিনী। এসব হামলায় ১২১ জন হুথি যোদ্ধা ও কমান্ডার নিহত বা আহত হয়েছেন বলে জানিয়েছে তারা। হামলায় ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও দাবি করা হয়েছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সাবার বরাতে সেনাবাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আল-নুজাইলি জানান, ‘ডন অব ইয়েমেন’ অভিযানের অংশ হিসেবে এসব হামলা চালানো হয়। হামলার মধ্যে ছিল ২৩টি বিমান হামলা, ৬৪২টি গোলাবর্ষণ, ৩৫টি ড্রোন অভিযান এবং ২৬টি রকেট হামলা।

তিনি আরও দাবি করেন, এসব হামলায় হুথিদের ৮১টি সামরিক যান ও সরঞ্জাম ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে।

তাইজ, মারিব, আল-জাওফ, লাহিজ, আল-দালি ও শাবওয়াসহ বিভিন্ন স্থানে সংঘর্ষের খবর পাওয়া গেছে। হুথিদের হামলা প্রতিহত করা এবং তাদের অবস্থান ও শক্তিবৃদ্ধির জন্য পাঠানো রসদ লক্ষ্য করে অভিযান চালাচ্ছে সরকারি বাহিনী।

ইয়েমেনে সংঘাত তীব্র হওয়ার মধ্যে এ অভিযান চালানো হলো। হুথিদের বিরুদ্ধে সরকারি বাহিনী ও সৌদি নেতৃত্বাধীন জোট তাদের সামরিক তৎপরতা বাড়িয়েছে। অন্যদিকে, হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার হুথি-সংশ্লিষ্ট সংবাদমাধ্যমের দাবি, তাইজ গভর্নরেটের আল-তুরবাহ এলাকায় সৌদি বিমান হামলায় ১১ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, যাদের অধিকাংশই শিশু। তবে সামরিক বাহিনীর হতাহতের এই পরিসংখ্যান স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। সূত্র: আল জাজিরা।



সংবাদটি পড়া হয়েছে মোট : 23        
  
  সর্বশেষ
UN refugee agency seeks $7.1 bn in 2027
UN chief condemns deadly drone attack in Kuwait
Mid-day meals for 1.1cr primary students from 2027: Zubaida Rahman
স্পেন উপকূলে অভিবাসীবাহী নৌকা থেকে ৮ মরদেহ উদ্ধার

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com