Sunday 29th of November 2026
|
|
|
Headlines : * Italy offers up to €100,000 in grants to revive depopulated villages   * UAE’s PM invites Tarique to World Governments Summit   * মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭   * সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা: সিইসি   * মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৫০   * রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে   * আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী   * 18th Founding Anniversary of Bangladesh Combined Doctors and Pharmacists Welfare Society Celebrated   * Defeated forces trying to portray Bangladesh as a unstable state: Rizvi   * Bangladesh to join Franco-Mexican initiative seeking restriction on UNSC veto power  

   বাংলা সংবাদ
মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৫০
  Date : 29-11-2026

মিয়ানমারের দক্ষিণ ও পশ্চিমাঞ্চলীয় দুই রাজ্যে দেশটির সামরিক বাহিনীর পৃথক হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৫০ জনে পৌঁছেছে। দেশটির একটি বিয়ের অনুষ্ঠানস্থল ও বাজারে বিমান হামলার এক দিন পর রোববার প্রত্যক্ষদর্শীরা ওই তথ্য জানিয়েছেন।


পর্যবেক্ষক সংস্থা অ্যাকলেডের তথ্য অনুযায়ী, ২০২১ সালের সামরিক অভ্যুত্থানে অং সান সু চির গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটির গৃহযুদ্ধে ১ লাখেরও বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

স্থানীয় এক দাতব্য সংস্থার প্রধান বলেছেন, শনিবার দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মো বাই শহরের একটি বিয়ের অনুষ্ঠানস্থলে সামরিক বাহিনীর হামলায় ২১ জন নিহত হয়েছেন। তবে অন্য এক প্রত্যক্ষদর্শী সেনাবাহিনীর ওই হামলায় ১৭ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন।

দেশটির একটি অন্ত্যেষ্টিক্রিয়া সংস্থার প্রধান হ্লা মং উ বলেছেন, শনিবার রাখাইন রাজ্যের ম্রাউক-উ এলাকায় পৃথক বিমান হামলায় ২৯ জন নিহত হয়েছেন। তিনি বলেন, ওই দিন বিকেলে একটি বাজারে চালানো হামলায় ১০ জন এবং একই এলাকায় দ্বিতীয় আরেক হামলায় আরও ১৯ জন প্রাণ হারিয়েছেন।

তিনি সামরিক বাহিনীর বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করার অভিযোগ করেছেন। হামলার বিষয়ে মন্তব্যের জন্য মিয়ানমারের সামরিক বাহিনীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি বলে জানিয়েছে ফরাসি বার্তা সংস্থা এএফপি।

হ্লা মং উ বলেছেন, রোববার এএফপির একজন সাংবাদিক ম্রাউক-উর একটি কবরস্থানে ২৮ জনের মরদেহ গুনেছেন এবং আরেকটি মরদেহ নিহত ব্যক্তির নিজ শহরে নিয়ে যাওয়া হয়েছে।

• হামলায় সবকিছুতে আগুন ধরে যায়
ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা গেছে, ম্রাউক-উতে কাঠ ও ইটের তৈরি ভবনগুলো মাটির সঙ্গে মিশে গেছে, চারদিকে পোড়া ধ্বংসাবশেষ ছড়িয়ে-ছিটিয়ে আছে এবং বাসিন্দারা বোমার আঘাতে তৈরি হওয়া গর্তের কিনারে দাঁড়িয়ে আছেন।

টাইলস বসানো মেঝেতে সারি করে রাখা প্রিয়জনদের মরদেহের পাশে একটি ছাউনি দিয়ে নিচে স্বজনেরা কান্নায় ভেঙে পড়ছেন। এ সময় মরদেহগুলোর কয়েকটি রক্তাক্ত এবং অধিকাংশই সাদা চাদর ও সবুজ ত্রিপল দিয়ে ঢাকা ছিল।

২৫ বছর বয়সী কিয়াওত আয়ে সেইন বলেন, সেনাবাহিনীর হামলায় তার স্বামী নিহত হয়েছেন। তিনি ছেলেকে নিয়ে দৌড়ে পালিয়ে জীবন বাঁচিয়েছেন। অন্যদিকে পৃথক হামলায় যুদ্ধবিমান থেকে ফেলা বোমার আঘাতে ছয় সদস্যের একটি পরিবারের সবাই ‘ঘটনাস্থলে মারা গেছেন’ বলে স্থানীয়রা জানিয়েছেন।

তিনি বলেন, বোমাটি সরাসরি ওই বাড়ির ওপর পড়েছিল এবং আঘাত হানার সঙ্গে সঙ্গেই সবকিছুতে আগুন ধরে গিয়েছিল। আমার ছেলে ভয় পেয়ে যাওয়ায় আমি তাকে জড়িয়ে ধরে পালিয়েছি।

আয়ে সেইন বলেন, আমরা পুরো রাত ওয়ার্ডের বাইরে ছিলাম। তিনি ও তার ছেলে আরও অনেকের সঙ্গে একটি খোলা মাঠে রাত কাটিয়েছেন।

তিনি বলেন, ‘আমাদের ওয়ার্ডের সবাই সেখানে ছিলেন।’

বৃহস্পতিবার মাগওয়ে অঞ্চলে চালানো এক হামলার পর শনিবার এসব হামলার ঘটনা ঘটেছে। মিয়ানমারের নির্বাসিত স্বঘোষিত জাতীয় ঐক্যের সরকার বলেছিল, বৃহস্পতিবারের ওই হামলায় একটি স্কুল ও বৌদ্ধবিহারে ২০ বেসামরিক নাগরিক এবং জান্তাবিরোধী পিপলস ডিফেন্স ফোর্সের ৯ জন সদস্য নিহত হয়েছেন।

রাখাইন রাজ্যে ২০১৭ সালের সামরিক অভিযানের সময় সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে একটি আন্তর্জাতিক আদালত রায় দেওয়ার এক সপ্তাহ পরই এসব হামলা চালানো হয়েছে।

সূত্র: এএফপি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 16        
  
  সর্বশেষ
Italy offers up to €100,000 in grants to revive depopulated villages
UAE’s PM invites Tarique to World Governments Summit
মালয়েশিয়ায় পাচারকালে নারী-শিশুসহ উদ্ধার ৩১৭
সুষ্ঠু নির্বাচনই ইসির একমাত্র এজেন্ডা: সিইসি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com