Monday 29th of June 2026
|
|
|
Headlines : * শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী   * প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর   * আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯   * বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বন্যার শঙ্কা   * Ad-din hospital licence suspended, not cancelled: Health Minister   * পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি   * সৌদিতে হেলিকপ্টার বিধ্বস্ত, ১৪ আরোহীর সবাই নিহত   * ৭২ ঘণ্টার গোল্ডেন সময় শেষ, ধ্বংসস্তূপ থেকে বেঁচে ফেরার সম্ভাবনা কতটুকু?   * ইউরোপজুড়ে রেকর্ড ভাঙা তাপপ্রবাহ, ফ্রান্সে ১ হাজার মানুষের মৃত্যু   * ‘বাংলাদেশ ফার্স্ট’, যা কিছু অর্জন তা দেশের মানুষের : সংসদে প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
ইতিহাস গড়ে শেষ ষোলোতে কানাডা
  Date : 29-06-2026

 

লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময় তখন শেষ। চলছে ইনজুরি টাইমের খেলা। রেফারিও শেষ বাঁশি বাজানোর প্রস্তুতি নিচ্ছেন। এমন সময়ে গোল করে বসলেন কানাডার স্টিভেন ইউস্তাকিও। চলতি বিশ্বকাপে তার প্রথম গোলে ভর করেই দক্ষিণ আফ্রিকাকে ১-০ গোলে হারালো কানাডা।

নাটকীয় এই জয়ে ইতিহাস গড়ে শেষ ষোলোতে নাম লিখিয়েছে বিশ্বকাপের সহআয়োজক কানাডা। আর দক্ষিণ আফ্রিকার স্বপ্ন ভেঙেছে প্রথমবার নকআউটে এসেই।

পুরো ম্যাচজুড়ে গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে দর্শকদের। অবশেষে নির্ধারিত সময়ের যোগ করা মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ।

দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার একটি ক্রস হেড করে বক্সের বাইরে পাঠালে সেখানে অপেক্ষায় ছিলেন স্টিফেন ইউস্তাকিও। পর্তুগিজ বংশোদ্ভূত অন্টারিওতে জন্ম নেওয়া এই মিডফিল্ডার বুকে বল নামিয়ে হাফ-ভলিতে নিচু শটে বল জড়িয়ে দেন জালে। গোলরক্ষক ঝাঁপিয়েও সেই শট ঠেকাতে পারেননি।

ম্যাচে বলের দখলে খুব বেশি এগিয়ে না থাকলেও সুযোগ তৈরিতে ছিল কানাডার আধিপত্য। প্রথমার্ধেই কর্নেলিয়াস, বম্বিতো ও বুকানান একাধিক ভালো সুযোগ পেলেও দক্ষিণ আফ্রিকার গোলরক্ষক রনওয়েন উইলিয়ামস এবং রক্ষণভাগ সেগুলো প্রতিহত করেন। এছাড়া বিরতির ঠিক আগে লারিয়াকে ফাউল করার অভিযোগে পেনাল্টির দাবি উঠলেও শেষ পর্যন্ত ভিএআরে সেই সিদ্ধান্ত বাতিল হয়।

দ্বিতীয়ার্ধেও কানাডা আক্রমণ চালিয়ে যায়। তাইয়োন ওলুওয়াসেয়ি একক প্রচেষ্টায় গোলের দারুণ সুযোগ তৈরি করলেও উইলিয়ামস তার শট ঠেকিয়ে দেন। ফিরতি বলে জনাথন ডেভিড গোল করতে চাইলেও শেষ মুহূর্তে বাধা হয়ে দাঁড়ান দক্ষিণ আফ্রিকার ডিফেন্ডার এমবোকাজি।

মাঝপথে টুর্নামেন্টে প্রথমবার মাঠে নামেন কানাডার তারকা আলফোনসো ডেভিস। তার উপস্থিতিতে আক্রমণে কিছুটা গতি এলেও দক্ষিণ আফ্রিকার দৃঢ় রক্ষণ ভাঙা কঠিন হয়ে পড়ে। ফলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে বলেই মনে হচ্ছিল। তবে যোগ করা সময়ের প্রথম মিনিটেই ইউস্তাকিওর দুর্দান্ত ফিনিশিং কানাডাকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়।

এই জয়ের ফলে ৪ জুলাই হিউস্টনে শেষ ষোলোয় নেদারল্যান্ডস ও মরক্কোর মধ্যকার ম্যাচের বিজয়ীর মুখোমুখি হবে কানাডা। ফলে পরবর্তী পর্বে আরও কঠিন পরীক্ষার অপেক্ষায় রয়েছে জেসি মার্শের দল।



  
  সর্বশেষ
Government is strengthening inter-ministerial coordination on maritime investment
When a Vision Shapes a City: Leadership, Public Service, and the Future of Patuakhali
শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী
আমি এখন সিঙ্গেল না: নীহা

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com