Tuesday 30th of June 2026
|
|
|
Headlines : * হবিগঞ্জ সীমান্তে আবারও পুশ-ইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি   * যুক্তরাষ্ট্র চুক্তি মানলেই প্রতিশ্রুতি রক্ষা করবে ইরান, বললেন পেজেশকিয়ান   * বন্দর চ্যানেলে দুই জাহাজের সংঘর্ষ, ডুবলো পাথরবোঝাই লাইটার   * ভেনেজুয়েলায় নিহত বেড়ে ১৭১৯, উদ্ধারে ভরসা কেবলই ভাগ্য!   * প্রথমার্ধে পিছিয়ে থেকেও জয়, ২৪ বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি ব্রাজিলের   * শিক্ষার্থীরাই ভবিষ্যতে বাংলাদেশের নেতৃত্ব দেবে: প্রধানমন্ত্রী   * প্রত্যেক শিক্ষার্থীকে বর্ষায় একটি করে গাছ রোপণের আহ্বান প্রধানমন্ত্রীর   * আফগান সীমান্তে পাকিস্তানি বাহিনীর অভিযান, নিহত ২৯   * বিপৎসীমার ২৩ সেন্টিমিটার ওপরে দুধকুমার, বন্যার শঙ্কা   * Ad-din hospital licence suspended, not cancelled: Health Minister  

   বাংলা সংবাদ
ইনুর মামলার রায়ের অপেক্ষা, সর্বোচ্চ শাস্তি চায় রাষ্ট্রপক্ষ
  Date : 29-06-2026

মানবতাবিরোধী অপরাধের মামলায় জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর কী রায় হবে তা জানা যাবে আজ মঙ্গলবার।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ গত সোমবার (২২ জুন) রায় ঘোষণার জন্য আজকের দিন নির্ধারণ করেন। প্যানেলের অপর সদস্যরা হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ ও বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

সেদিন ট্রাইব্যুনালে প্রসিকিউশনের পক্ষে উপস্থিত ছিলেন প্রসিকিউটর গাজী এমএইচ তামিম, ফারুক আহাম্মদ, মঈনুল করিমসহ অন্যান্য প্রসিকিউটর।

জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ আটটি অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলা আছে। ২০২৪ সালের ২৬ আগস্ট রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার হওয়া ইনু বর্তমানে কারাগারে আছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে তথ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছিলেন এই জাসদ নেতা। তবে দ্বাদশ সংসদ নির্বাচনে জোটের প্রার্থী হিসেবে কুষ্টিয়ায় নিজ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর কাছে হেরে যান।

প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় হত্যাকাণ্ডের শিকার হন ছয় জন। তারা হলেন- শ্রমিক আশরাফুল ইসলাম, সুরুজ আলী বাবু, শিক্ষার্থী আবদুল্লাহ আল মুস্তাকিন, উসামা, ব্যবসায়ী বাবলু ফরাজী ও চাকরিজীবী ইউসুফ শেখ। আহত হন বেশ কয়েকজন।
এর প্রেক্ষিতে ইনুর বিরুদ্ধে উস্কানি, প্ররোচণা ও ষড়যন্ত্রসহ সুনির্দিষ্ট আটটি অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। পরে তদন্ত প্রতিবেদন দাখিল করেন তদন্ত সংস্থার কর্মকর্তারা। এরই ধারাবাহিকতায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

১৪ মে ইনুর বিরুদ্ধে যুক্তি-পাল্টা যুক্তি খণ্ডন শেষ করে প্রসিকিউশন ও আসামিপক্ষ। পরে রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল। মামলাটির একমাত্র আসামি হাসানুল হক ইনু।

এদিকে রায়ে ইনুর সর্বোচ্চ শাস্তি চেয়েছে রাষ্ট্রপক্ষ। মামলার চূড়ান্ত যুক্তিতর্কে চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দাবি করেন, এ মামলায় ইনুর বিরুদ্ধে আনা অভিযোগ প্রসিকিউশন প্রমাণ করতে সক্ষম হয়েছে। প্রসিকিউশন থেকে ইনুর সর্বোচ্চ সাজা চাওয়া হয়েছে।



  
  সর্বশেষ
Four things to know about South Africa`s anti-migrant protests
Paraguay shock Germany, Brazil advance at World Cup
হবিগঞ্জ সীমান্তে আবারও পুশ-ইন চেষ্টা প্রতিহত করলো বিজিবি
সিনেমার সাফল্য নিয়ে যা বললেন জয়া আহসান

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com