Saturday 4th of July 2026
|
|
|
Headlines : * July not belong to any single party, it`s for all: PM   * আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * One for the history books: what we know about the European heatwave   * Novoair flight boarding PM’s adviser makes emergency landing in Dhaka   * ঢাকায় উড়োজাহাজের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা   * ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার   * ৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল   * খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার   * রেমিট্যান্সে নতুন ইতিহাস, অর্থবছরে এলো রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার   * মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুর ১০ বছরের কারাদণ্ড  

   বাংলা সংবাদ
কে কত ভোট পেলেন শিল্পী সমিতির নির্বাচনে
  Date : 04-07-2026

গতকাল ৩ জুলাই দিনভর শিল্পীদের নেতা নির্বাচনের যুদ্ধ চলেছে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি)। শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছেন ভোটাররা। চলুন জেনে নেওয়া যাক কে কত ভোট পেলেন এবারের নির্বাচনে?

২৪৩ ভোটে সভাপতি নির্বাচিত হন শিবা শানু। তার প্রতিদ্বন্দী আরমানের ব্যালেটে পড়ে ১৭৩ ভোট। ২৩৭ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে বিজয়ী হন জয়। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুক্তি পান ১৭৯ ভোট।

সহ সভাপতি পদে খল অভিনেতা ইলিয়াস কোবরা বিজয়ী হয়েছেন ২১৬ ভোট পেয়ে এবং ডিএ তায়েব নির্বাচিত হয়েছেন ২০৬ ভোট পেয়ে। একই পদে প্রতিদ্বন্দ্বিতা করে জনপ্রিয় চিত্রনায়িকা রোজিনা ও নূতন যথাক্রমে পেয়েছেন ১৫২ ও ১০৪ ভোট।

সহ সাধারাণ সম্পাদক পদে ২৬৬ ভোট পেয়ে জিতেছেন চিত্রনায়ক সুব্রত। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে খল অভিনেত্রী রিনা খান পেয়েছেন ১৫০ ভোট। ২৩৩ ভোটে সাংগঠনিক সম্পাদক হয়েছেন সনি রহমান। একই পদে চুন্নু পেয়েছেন ১৮৩ ভোট।

আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন এম এ পারভেজ চৌধুরী আবীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পলির ব্যালেটে পড়েছে ১৪৪ ভোট। দপ্তর ও প্রচার সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা জ্যাকি আলমগীর। তার প্রতিপক্ষ পরাজিত প্রার্থী রাসেল মিয়া পেয়েছেন ১৯৫ ভোট।

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হয়েছেন মারুফ আকিব। তিনি পেয়েছেন ২২৬ ভোট। প্রতিপক্ষ মোসফেকুল জামিল (কাকন) এবং ইউসুফ খান পেয়েছেন যথাক্রমে ১১৮ ও ৭২ ভোট। সমিতির কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন খল অভিনেতা কামরুজ্জামান কমল। তিনি ভোট পেয়েছেন ২২১টি। একই পদে পরাজিত প্রার্থী জাদু আজাদের ব্যালেটে পড়েছে ১৯৭ ভোট।

কার্যকরী পরিষদ সদস্যের ১১টি পদে বিজয়ী হয়েছেন কায়েস আরজু, আলীবরাজ, নাসরিন, জেসমিন আক্তার, সুশান্ত, শিপন মিত্র, শামীম খান (চিকন আলী), রাকা, শিরিন শিলা, কাবিলা ও ফরহাদ।

শনিবার (৪ জুন) ভোররাতে নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। এবারের নির্বাচনে মোট ভোটার ৫৭৩ জন। সংগ্রহ হয় ৪৮০টি। ‎২১টি পদের বিপরীতে মোট প্রার্থী ছিলেন ৪৫ জন। নির্বাচন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বপালন করেন চলচ্চিত্র পযোজক কামাল মোহাম্মদ কিবরিয়া লিপু।



  
  সর্বশেষ
আগামী পাঁচ দিন পদ্মার পানি বাড়তে পারে
বাবার শেষ বিদায়ে কেন নেই মোজতবা খামেনি
সৌদিতে হামলার চেষ্টা হলে হুতিদের বিরুদ্ধে নজিরবিহীন ব্যবস্থা
Ports asked to hoist cautionary signal no 3

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com