Saturday 4th of July 2026
|
|
|
Headlines : * PM orders quick completion of closed industries’ reopening process   * তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত   * July not belong to any single party, it`s for all: PM   * আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * One for the history books: what we know about the European heatwave   * Novoair flight boarding PM’s adviser makes emergency landing in Dhaka   * ঢাকায় উড়োজাহাজের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা   * ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার   * ৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল   * খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  

   বাংলা সংবাদ
পুকুরে ডুবে প্রাণ গেল একই পরিবারের ৩ শিশুর
  Date : 04-07-2026

নরসিংদীর মনোরহরদীতে পুকুরে ডুবে একই পরিবারের তিন শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জুলাই) বিকেলে উপজেলার খিদিরপুর ইউনিয়নের চর আহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতরা হলো- সাইফুল ইসলামের মেয়ে ফাতেমা, তুহিন মিয়ার মেয়ে আশামনি ও শুককুর আলীর মেয়ে সুমাইয়া। তাদের সকলের বাড়ি ময়মনসিংহের গফরগাঁও। তারা ২ জন মাদরাসার চতুর্থ শ্রেণির ছাত্রী ও একজন পঞ্চম শ্রেণির ছাত্রী।

পারিবারিক সূত্রে জানা যায়, ফাতেমা ও আশামনি চর আহমদপুর গ্রামের খোরশেদ মিয়ার ছেলের ও মেয়ের ঘরের নাতনি। অপরদিকে সুমাইয়া খোরশেদ মিয়ার ছোট ভাইয়ের মেয়ে। তারা শনিবার দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে। ওই সময় শিশু সুমাইয়া পানিতে ডুব দেওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাকে খুঁজতে আরও দুই শিশু পানিতে নামে। পরে তারাও পানিতে তলিয়ে যায়। দীর্ঘ সময় পার হলেও তিন শিশুকে না পেয়ে স্বজন ও স্থানীয়রা পুকুরে নেমে তাদের মরদেহ উদ্ধার করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহতদের মধ্যে দুইজন স্থানীয় কওমি মাদরাসার চতুর্থ শ্রেণির শিক্ষার্থী এবং একজন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তাদের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রাম।

মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এটা অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।



  
  সর্বশেষ
Free, responsible intellectual discourse vital for peaceful coexistence: Swapon
PM orders quick completion of closed industries’ reopening process
Corruption will lead to dismissal, not transfer- Health Minister
তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com