Saturday 4th of July 2026
|
|
|
Headlines : * PM orders quick completion of closed industries’ reopening process   * তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত   * July not belong to any single party, it`s for all: PM   * আ. লীগ আর কোনোদিন বাংলাদেশে রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী   * One for the history books: what we know about the European heatwave   * Novoair flight boarding PM’s adviser makes emergency landing in Dhaka   * ঢাকায় উড়োজাহাজের জরুরি অবতরণ, ফ্লাইটে ছিলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা   * ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ৩ হাজার   * ৩২ হাজার সরকারি প্রাথমিক স্কুলে প্রধান শিক্ষক নিয়োগে বাধা কাটল   * খামেনির জানাজায় অংশ নিতে ঢাকা ছাড়লেন স্পিকার  

   বাংলা সংবাদ
তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত
  Date : 04-07-2026

ভারতের দক্ষিণাঞ্চলীয়র রাজ্য তামিলনাড়ুর একটি বিশেষ আটক কেন্দ্রে থাকা ৫০ বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে ফেরতের প্রক্রিয়ার অংশ হিসেবে পশ্চিমবঙ্গে পাঠানো হয়েছে। কঠোর পুলিশি পাহারায় তাদের সীমান্তে নিয়ে যাওয়া হচ্ছে এবং বাংলাদেশে পুশব্যাকের আগে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) কাছে তাদের হস্তান্তর করা হবে।

শনিবার পশ্চিমবঙ্গের পুলিশের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, তামিলনাড়ু থেকে ৫০ বাংলাদেশি নাগরিককে পশ্চিমবঙ্গ পুলিশের কাছে পাঠানো হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশ বলেছে, বাংলাদেশিদের ওই দলে ৪৪ জন পুরুষ ও ছয়জন নারী রয়েছেন। তারা তামিলনাড়ুর সালেম জেলার আত্তুর তালুক কার্যালয় ভবনের ভেতরের বিশেষ আটক কেন্দ্রে বন্দি ছিলেন। বাংলাদেশে ফেরত পাঠানোর আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর গত ৩ জুলাই কড়া নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে তিনটি পুলিশ ভ্যানে করে আটক কেন্দ্র থেকে তিরুচিরাপল্লীতে নিয়ে যাওয়া হয় ওই বাংলাদেশিদের।

পরে সেখান থেকে হাওড়া এক্সপ্রেস ট্রেনের একটি বিশেষ বগিতে করে পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা হন ওই বাংলাদেশিরা। সালেম আর্মড পুলিশের কর্মকর্তা শক্তিভেলের নেতৃত্বে ৪০ সদস্যের সশস্ত্র পুলিশের দল পুরো যাত্রাপথে বাংলাদেশিদের পাহারার দায়িত্বে রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, তামিলনাড়ু পুলিশ এই বাংলাদেশি নাগরিকদের পশ্চিমবঙ্গের হরিদাসপুর (পেট্রাপোল) স্থল সীমান্তে বিএসএফের কাছে হস্তান্তর করবে। এরপর বিএসএফ বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে তাদের বুঝিয়ে দেওয়ার জন্য প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করবে।

ভারতে অবৈধভাবে প্রবেশ বা অবস্থানকারী বিদেশি নাগরিকদের আইনি প্রক্রিয়া চলাকালীন আত্তুরের ওই বিশেষ আটক কেন্দ্রটি স্থাপন করা হয়েছিল। দেশটির কর্মকর্তারা বলেছেন, এই কেন্দ্রে বর্তমানে আরও ১৩০ জনেরও বেশি বিদেশি নাগরিক রয়েছেন; যাদের মামলা এখনও বিচারাধীন কিংবা জামিনে মুক্ত হয়েছেন।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া।



  
  সর্বশেষ
Free, responsible intellectual discourse vital for peaceful coexistence: Swapon
PM orders quick completion of closed industries’ reopening process
Corruption will lead to dismissal, not transfer- Health Minister
তামিলনাড়ুতে আটক ৫০ বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে ভারত

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com