Tuesday 7th of July 2026
|
|
|
Headlines : * ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আউটার রিং রোডে ধস, এক পাশে যান চলাচল বন্ধ   * জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী   * স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি   * পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন   * আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী   * Oil tanker hit by `unknown projectile` in Strait of Hormuz region: maritime agency   * SW Pacific facing `increasing risk` from ocean warming: UN   * NATO allies seek to win over Trump after Iran ire   * Heavy rainfall disrupts power supply in Bandarban, travel restricted   * মধ্যরাতে ২ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান  

   বাংলা সংবাদ
জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী
  Date : 07-07-2026

দেশের জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ৯ পদাতিক ডিভিশনের অধীনে ‘৮ বীর’-এর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় আকস্মিকভাবে উপস্থিত হয়ে বিস্তীর্ণ অংশ পায়ে হেঁটে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় সেনাসদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্যে তিনি এ কথা বলেন।

এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, সংকট ও আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসনীয়। পেশাদার প্রশিক্ষণ, শৃঙ্খলা ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখতে হবে।

একইসঙ্গে সেনানিবাসে ফিরে পুরোদমে নিয়মিত প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করায় সন্তোষ প্রকাশ করে সেনাবাহিনীর উত্তরোত্তর সাফল্য কামনা করেন প্রধানমন্ত্রী।

এ ছাড়া যুদ্ধক্ষেত্রে সেনাসদস্যদের অবস্থান গ্রহণ, রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং বাস্তবধর্মী প্রশিক্ষণের বিভিন্ন দিক ঘুরে ঘুরে পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। সেনা বাঙ্কারে নেমে মহড়ায় অংশগ্রহণকারী অফিসার ও সেনাসদস্যদের সঙ্গে রণকৌশল নিয়ে মতবিনিময় করেন। এমনকি গাছের পাতার আড়ালে ছদ্মবেশে অবস্থানরত সেনাসদস্যদের কাছে গিয়েও তাদের খোঁজখবর নেন এবং দায়িত্ব পালনে উৎসাহ প্রদান করেন।


দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর গ্রীষ্মকালীন প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে মাঠপর্যায়ের সেনাসদস্যদের সঙ্গে দীর্ঘ সময় কাটালেন।



  
  সর্বশেষ
সৌদি আরবের ভিসা নিয়ে সুখবর
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩১ মিলিমিটার বৃষ্টি, জলমগ্ন নগরী
১২ জেলার বন্যার আভাস
ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আউটার রিং রোডে ধস, এক পাশে যান চলাচল বন্ধ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com