Tuesday 7th of July 2026
|
|
|
Headlines : * ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আউটার রিং রোডে ধস, এক পাশে যান চলাচল বন্ধ   * জনগণ সেনাবাহিনীর ওপর গভীর আস্থা রাখে: প্রধানমন্ত্রী   * স্থানীয় সরকার নির্বাচন শুরু অক্টোবরে, রোডম্যাপ করছে ইসি   * পল্লী বিদ্যুৎ গ্রিড সাবস্টেশনে আগুন, ৬৭ হাজার গ্রাহক বিদ্যুৎহীন   * আকস্মিক সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী   * Oil tanker hit by `unknown projectile` in Strait of Hormuz region: maritime agency   * SW Pacific facing `increasing risk` from ocean warming: UN   * NATO allies seek to win over Trump after Iran ire   * Heavy rainfall disrupts power supply in Bandarban, travel restricted   * মধ্যরাতে ২ ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান  

   বাংলা সংবাদ
ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আউটার রিং রোডে ধস, এক পাশে যান চলাচল বন্ধ
  Date : 07-07-2026

টানা ভারী বৃষ্টিতে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার আউটার রিং রোডের একটি অংশ ধসে পড়েছে। এতে সড়কটির এক পাশ দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে। চট্টগ্রাম বন্দরের পণ্য পরিবহনের গুরুত্বপূর্ণ এই সড়কে ধসের কারণে আমদানি-রফতানি কার্যক্রমে প্রভাব পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। তবে ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)।

মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে এই তথ্য নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার ট্রাফিক হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া। তিনি জানান, সড়কের এক পাশে ধস হওয়ায় অন্য পাশ দিয়ে রেশনিং করে আমরা যানবাহন চলাচল স্বাভাবিক রেখেছি। বিষয়টি রিং রোড কর্তৃপক্ষকে জানিয়েছি। তারা মেরামত কাজ শুরু করেছে।

বন্দরের পণ্য পরিবহনে যুক্ত যানবাহনের চালক ও স্থানীয়রা জানান, সোমবার দিবাগত মধ্যরাতে পতেঙ্গা সৈকত এলাকার ট্রাফিক পুলিশ বক্সের পাশে অন্তত দু‘শ মিটার অংশ ধসে পড়ে। রাস্তাটি ব্যবহার করে বন্দরের ট্রাক ও বিমানবন্দরের যানবাহন চলাচল করে। তাই দ্রুত সড়কটি মেরামত করা না হলে আমদানি রফতানি কার্যক্রমে বড় ধরণের প্রভাব পড়ার আশঙ্কা আছে।

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী প্রকৌশলী রাজীব দাশ জানান, ভারী বৃষ্টিপাতের কারণে আউটার রিং রোডের বেশ কিছু অংশ ধসে গেছে। তবে বন্দরের পণ্য পরিবহনের বিষয়টি মাথায় রেখে ধসে পড়া অংশ মেরামত করা হচ্ছে। কিন্তু ভারী বৃষ্টির কারণে মেরামত কাজ ব্যাহত হচ্ছে।

এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মাহমুদুল আলম জানান, মঙ্গলবার (৭ জুলাই) সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় পতোঙ্গায় ৩৩০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। নিম্নচাপের প্রভাবে এই বৃষ্টিপাত হচ্ছে। টানা দুই দিনের ভারী বর্ষণ ও জোয়ারের পানিতে নগরীর বেশ কিছু নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এখনো বৃষ্টি হচ্ছে। এমন অবস্থা আরও দুই দিন চলতে পারে। এর মধ্যে চট্টগ্রামে পাহাড়ধসের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদফতর।



  
  সর্বশেষ
সৌদি আরবের ভিসা নিয়ে সুখবর
চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৩১ মিলিমিটার বৃষ্টি, জলমগ্ন নগরী
১২ জেলার বন্যার আভাস
ভারী বৃষ্টিতে চট্টগ্রামের আউটার রিং রোডে ধস, এক পাশে যান চলাচল বন্ধ

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com