Friday 31st of July 2026
|
|
|
Headlines : * Workers Demand Payment of Dues for Five Lithi Group Factories at Press Conference   * আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত   * ‘বিরতি’ ভেঙে ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর   * Former Grameenphone Employees Stage Protest in Front of BTRC, Demand Settlement of 16 Years of Outstanding Dues and Seek Prime Minister`s Intervention   * সরোয়ার আলমগীরের সংসদে যোগ দিতে বাধা নেই   * ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ার অভিযোগে ২০ দিনে ১৬২ জন গ্রেপ্তার   * রাষ্ট্রপতি নির্বাচনে সম্পূর্ণ প্রস্তুত নির্বাচন কমিশন : সিইসি   * Trump says `good chance` of progress in Iran talks as foes hold fire   * ফ্রান্সে শহরের কাছে চলে এসেছে দাবানল, পরিস্থিতি ভয়াবহ   * লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন হাসপাতাল  

   বাংলা সংবাদ
আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত
  Date : 29-07-2026

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে দমকলকর্মী, পুলিশ সদস্য এবং সিভিল প্রোটেকশন বিভাগের কর্মীরা রয়েছেন।

স্থানীয় সময় বুধবার (২৯ জুলাই) এ দুর্ঘটনার কথা নিশ্চিত করেছেন স্থানীয় কর্মকর্তারা।

কর্তৃপক্ষ জানিয়েছে, বেল ৪১২ মডেলের হেলিকপ্টারটি সান হুয়ানের ইসচিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নিয়ন্ত্রণের কাজে ব্যবহৃত হচ্ছিল।

সান হুয়ানের গভর্নর মার্সেলো অরেগো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) লিখেছেন, ‘গভীর শোকের সঙ্গে আমরা আমাদের প্রদেশে ঘটে যাওয়া হেলিকপ্টার দুর্ঘটনার খবর পেয়েছি, যেখানে দুর্ভাগ্যবশতসাতজন প্রাণ হারিয়েছেন।’

এক বিবৃতিতে জরুরি সেবা বিভাগ জানিয়েছে, বুধবার সকালে হেলিকপ্টারটির সঙ্গে নিয়ন্ত্রণকক্ষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 35        
  
  সর্বশেষ
Beijing Condemns U.S. Action Against Chinese Research Institutions
China and Brazil Pledge Joint Efforts for a Fairer World
Chinese Vice Premier Urges Joint Action to Protect the Environment
Chinese Foreign Minister Calls for Stronger Multilateralism

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com