বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পবিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: সংগৃহীত
চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার মানুষদের পুনর্বাসনে সরকারের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (৯ আগস্ট) দুপুর দেড়টর দিকে কার্যক্রম উদ্বোধন করে বাহারছড়া ইউনিয়নের পশ্চিম বাঁশখালীর বন্যাকবলিত এলাকায় ক্ষতিগ্রস্ত পবিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি তুলে দেন তিনি।
প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব জাহিদুল ইসলাম রনি বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে ক্ষতিগ্রস্ত পবিবারের সদস্যদের হাতে ঘরের চাবি তুলে দিয়েছেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রমুখ উপস্থিত ছিলেন।
পুনর্বাসন কার্যক্রম উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী বাঁশখালী উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এক অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।