Monday 10th of August 2026
|
|
|
Headlines : * দেশের জনগণের ভাগ্য নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না : প্রধানমন্ত্রী   * কানাডায় ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল, জরুরি অবস্থা জারি   * সালমান শাহ হত্যা মামলায় ডন গ্রেফতার   * ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে তুলে ধরবে সরকার : প্রধানমন্ত্রী   * Fascism beneficiaries not sitting idle, actively working to destabilise energy sector: PM   * শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে : প্রধানমন্ত্রী   * ব্রাহ্মণবাড়িয়ায় পূর্ব বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক   * Houthi attacks kill 10 in Yemen as rebels target oil-rich Marib   * সিলেটে দুই বাসের সংঘর্ষে ৮ জন নিহত   * বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৬  

   বাংলা সংবাদ
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
  Date : 09-08-2026

সৌদি আরবে একটি সোফা কারখানায় লাগা আগুনে দগ্ধ হয়ে এখন পর্যন্ত ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ১০ জন নওগাঁর আত্রাই ও দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার বাসিন্দা। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

রোববার (৯ আগস্ট) সৌদি আরবের ওই কারখানায় অগ্নিদগ্ধ হয়ে তাদের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। তারা সবাই সৌদির ওই কারখানায় কাজ করতেন বলে জানা গেছে।

রাতে নওগাঁর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ সাইফুল ইসলাম আত্রাই উপজেলায় ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রাথমিকভাবে সাতজনের মৃত্যুর তথ্য জানিয়েছিলেন।

আত্রাইয়ে নিহত ১০ জন হলেন—উপজেলার কালিকাপুর ইউনিয়নের কলি (৩০), লুৎফর (৩২), জান্ডার, রুবেল, বিশা এলাকার সাগর, মজিদুল, দুবাই এলাকার শুভ, সুমন, পারকাসুন্দা গ্রামের জালাল ও উদনপৈ গ্রামের মো. ফরিদ শেখ।

অন্যদিকে, নাটোরের নলডাঙ্গায় মারা যাওয়া দুজন হলেন- উপজেলার খাজুরা ইউনিয়নের শ্রীপুর পাড়া গ্রামের রাব্বানীর ছেলে শুভ ও দীঘিরপাড় গ্রামের জাকির হোসেনের ছেলে শামীম হোসেন।

রাতে উপজেলার পিপরুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন এ দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ দুজন ছাড়াও আরও একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে সেটি এখনো নিশ্চিত নয়। তথ্য যাচাইয়ের জন্য গ্রাম পুলিশ পাঠানো হয়েছে।

এদিকে, ওই অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত্যুর সংখ্যা ১৫, ১৭ ও ১৯ জন উল্লেখ করে রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেককে পোস্ট করতেও দেখা যায়। তবে সেসব তথ্যের বিষয়ে স্থানীয় প্রশাসন বা দায়িত্বশীল কারও পক্ষ থেকে নিশ্চিত হওয়া যায়নি।

একই অগ্নিকাণ্ডে প্রবাসীদের মৃত্যুর খবরে আত্রাই ও নলডাঙ্গা উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনহারা পরিবারগুলোর আহাজারিতে সেখানকার বাতাস ভারী হয়ে উঠেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 20        
  
  সর্বশেষ
টাইফুন ডলফিনের আঘাতে লণ্ডভণ্ড চীন, ভয়াবহ বন্যার আশঙ্কা
সৌদিতে সোফা কারখানায় আগুনে ১৬ বাংলাদেশি প্রবাসীর মৃত্যু
রাশিয়ায় নতুন ৫০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির
এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ সকাল ১০টায়

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com