Monday 17th of August 2026
|
|
|
Headlines : * ইরান যুদ্ধে পাশে না থাকায় দ. কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাবেন ট্রাম্প   * ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া   * মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর   * হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১   * PM for optimum use of water bodies to create jobs, boost fish exports   * কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর   * লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী   * ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি   * বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী   * ১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা  

   বাংলা সংবাদ
রাজবাড়ীতে ভয়াবহ আগুনে ১০ দোকান পুড়ে ছাই
  Date : 16-08-2026

রাজবাড়ীর বালিয়াকান্দির বহরপুর বাজারে ভয়াবহ আগুনের ঘটনা ঘটেছে। এতে তেলের মিলসহ প্রায় ১০টি দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে।

রোববার (১৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ৩টার দিকে বাজারের বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় মো. আব্দুল জলিল মোল্লার তেলের মিলে আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকান ও গোডাউনে ছড়িয়ে পড়ে।

অগ্নিকাণ্ডে জলিল মোল্লার তেলের মিল, তার ছেলের ওষুধের দোকান, হিটু মোল্লার পাটের গোডাউন, মিল্টন মোল্লার পাটের ঘর, কংগ্রেস বিশ্বাসের মুদি দোকান এবং আব্দুল হান্নান স্যারের ছেলে সুমনের ওষুধের দোকানসহ প্রায় ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর পেয়ে বালিয়াকান্দি ফায়ার স্টেশনের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা, বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), বাজার ব্যবসায়ী ও স্থানীয় জনগণের সম্মিলিত প্রচেষ্টায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বালিয়াকান্দি ফায়ার সার্ভিস ও স্টেশন অফিসার (ভারপ্রাপ্ত) সালাউদ্দিন লস্কর বলেন, আমরা রাত ৩টা ৫ মিনিটের দিকে খবর পেয়ে ঘটনাস্থলে সোয়া ৩টার দিকে পৌঁছাই। আড়াই ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এখনো আমাদের কার্যক্রম চলমান রয়েছে।

তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 31        
  
  সর্বশেষ
Belgium races to tame huge wildfire creeping towards Germany
Bus accident kills at least eight in Brazil
Europe wildfires: latest developments
রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৭

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com