Monday 17th of August 2026
|
|
|
Headlines : * ইরান যুদ্ধে পাশে না থাকায় দ. কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া কমাবেন ট্রাম্প   * ফের ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া   * মৎস্য, কর্মসংস্থান ও রপ্তানি বাড়াতে জলাশয়ের সর্বোচ্চ ব্যবহারের আহ্বান প্রধানমন্ত্রীর   * হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১   * PM for optimum use of water bodies to create jobs, boost fish exports   * কুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুর   * লোডশেডিংয়ের জন্য দেশবাসীর কাছে দুঃখপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী   * ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৭ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি   * বেগম খালেদা জিয়া : গৃহবধূ থেকে আপসহীন নেত্রী   * ১৫ আগস্ট কেন্দ্র করে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা  

   বাংলা সংবাদ
রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৭
  Date : 16-08-2026

রাশিয়ায় এক রাতে নজিরবিহীন ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। রুশ কর্মকর্তাদের দাবি, চলতি বছরের সবচেয়ে বড় এই হামলায় ৮২২টি ড্রোন ব্যবহার করা হয়েছে। এর মধ্যে প্রায় ৬০০টি মস্কো ও এর আশপাশের এলাকা লক্ষ্য করে ছোড়া হয়। হামলায় দেশটির বিভিন্ন অঞ্চলে অন্তত সাতজন নিহত হয়েছেন।

মস্কো অঞ্চলের গভর্নর বলেন, সাম্প্রতিক স্মৃতিতে রাশিয়ার রাজধানীর ওপর এটি ছিল অন্যতম বড় ড্রোন হামলা। হামলায় রাশিয়ার অনলাইন খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়াইল্ডবেরিজের একটি গুদামেও আঘাত হেনেছে।

রাশিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রোস্তভ অঞ্চলে রাতভর চালানো হামলায় পাঁচজন নিহত হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয় গভর্নর।

ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলের কর্মকর্তারা জানিয়েছেন, একটি বেসামরিক বাসে হামলা হলে এক নারী নিহত হন। আর মস্কো অঞ্চলে ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ নিহত হয়েছেন বলে জানিয়েছেন গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।

মস্কোর কেন্দ্র থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরের কোলোদিনো এলাকায় ওয়াইল্ডবেরিজের একটি গুদামে হামলা হয়েছে। এতে তিনজন আহত হয়েছেন বলে জানিয়েছেন মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন। ভিডিওতে গুদামটিতে আগুন এবং আকাশজুড়ে ধোঁয়ার বিশাল কুণ্ডলী দেখা গেছে।

রাশিয়ার ‘অ্যামাজন’ হিসেবে পরিচিত ওয়াইল্ডবেরিজের স্থাপনাগুলোতে জুলাই থেকে একাধিকবার হামলা হয়েছে। সে সময় ইউক্রেন জানিয়েছিল, রুশ সেনাবাহিনীর জন্য সামরিক সরঞ্জাম কেনাবেচায় ব্যবহৃত লজিস্টিকস কেন্দ্রগুলোকে লক্ষ্য করেই এসব হামলা চালানো হচ্ছে এবং রুশ সেনাদের সরবরাহব্যবস্থা ব্যাহত করাই এর উদ্দেশ্য।

ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ হামলার ফলে ওয়াইল্ডবেরিজের ১০টি বৃহত্তম লজিস্টিকস কেন্দ্রের সাতটিই অচল হয়ে পড়েছে।

অন্যদিকে ইউক্রেনেও রাশিয়ার হামলায় অন্তত সাতজন নিহত এবং ৩৯ জনের বেশি আহত হয়েছেন।

সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইউক্রেনজুড়ে ক্ষেপণাস্ত্র হামলা আরও জোরদার করেছে রাশিয়া। একই সময়ে ইউক্রেনও রাশিয়ার গভীরে ড্রোন হামলা বাড়িয়েছে।

ইউক্রেনে জাপোরিঝঝিয়া অঞ্চলে একটি ব্যক্তিগত বাড়িতে গাইডেড এরিয়াল বোমা আঘাত হানলে ৬৬ বছর বয়সী এক পুরুষ ও ৬৪ বছর বয়সী এক নারী নিহত হন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

দনিপ্রোপেত্রোভস্ক অঞ্চলের ক্রিভি রিহ শহরেও আরও দুজন নিহত হয়েছেন।

সুমি, দোনেৎস্ক ও খেরসন অঞ্চলের কর্মকর্তারাও একজন করে নিহত হওয়ার খবর জানিয়েছেন। এর মধ্যে সুমিতে ড্রোন হামলায় ৫১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হন।

কিয়েভে রাতভর চারবার বিমান হামলার সাইরেন বেজেছে। রুশ হামলায় ইউক্রেনের রাজধানীতে অন্তত ছয়জন আহত হয়েছেন, যাদের মধ্যে একজন শিশু রয়েছে বলে জানিয়েছেন মেয়র ভিতালি ক্লিৎসকো।

রাশিয়া জানিয়েছে, শনিবার রাতে কিয়েভে চালানো হামলার লক্ষ্য ছিল ফায়ারপয়েন্ট নামের একটি স্থাপনা, যেখানে ইউক্রেনের ‘ফ্লামিঙ্গো’ ক্ষেপণাস্ত্রের বিভিন্ন অংশ তৈরি করা হয়। এ ছাড়া ড্রোনের যন্ত্রাংশ তৈরির একটি কারখানাও হামলার লক্ষ্য ছিল বলে দাবি করেছে মস্কো।

হামলায় শহরের পোচাইনা এলাকার একটি বইয়ের বাজারও ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে রাস্তায় পোড়া বই ছড়িয়ে-ছিটিয়ে থাকতে দেখা গেছে। আগুন নিয়ন্ত্রণে তখনও কাজ করছিলেন দমকলকর্মীরা। সূত্র: বিবিসি।



সংবাদটি পড়া হয়েছে মোট : 35        
  
  সর্বশেষ
Belgium races to tame huge wildfire creeping towards Germany
Bus accident kills at least eight in Brazil
Europe wildfires: latest developments
রাশিয়ায় ইউক্রেনের নজিরবিহীন ড্রোন হামলা, নিহত ৭

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com