Tuesday 18th of August 2026
|
|
|
Headlines : * অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী   * মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী   * নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান   * শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা   * ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার: সড়কমন্ত্রী   * এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী   * Trump envoy says Hamas disarmament could begin within 30 days   * সমঝোতার মেয়াদ শেষ, ইরানের ‘সাদা পতাকা’ ওড়ানো উচিত: ট্রাম্প   * হাসিনা কোন স্ট্যাটাসে ভারতে আছে জানে না বাংলাদেশ   * সীতাকুণ্ডে ৯ মৃত্যুর রেশ না কাটতেই আরেক শিপইয়ার্ডে দুর্ঘটনা  

   বাংলা সংবাদ
নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান
  Date : 18-08-2026

ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরজ শেঠকে নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়া হয়েছে। সোমবার (১৭ আগস্ট) নেপালের রাজধানী কাঠমান্ডুর শীতল নিবাসে এক অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল ভারতীয় সেনাপ্রধানের হাতে এই সম্মাননা তুলে দেন।

নেপালের প্রেসিডেন্টের সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

চারদিনের সরকারি সফরে গত রোববার নেপালে পৌঁছান জেনারেল ধীরজ শেঠ। নেপাল সেনাবাহিনীর প্রধান জেনারেল অশোক রাজ সিগদেলের আমন্ত্রণে তিনি এই সফরে গেছেন।

সম্মানসূচক পদমর্যাদা দেওয়ার অনুষ্ঠানে নেপালের ভাইস প্রেসিডেন্ট রাম সাহায় প্রসাদ যাদব, পররাষ্ট্রমন্ত্রী শিশির খানাল, নেপালে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত নবীন শ্রীবাস্তব এবং নেপাল সেনাবাহিনী ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভারত ও নেপালের সেনাপ্রধানদের পরস্পরকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দেওয়ার ঐতিহ্য বেশ পুরোনো। ১৯৫০ সাল থেকে দুই দেশের মধ্যে এই রীতি চলে আসছে।

এই ঐতিহ্যের আওতায় ভারত ও নেপাল একে অপরের সেনাপ্রধানকে সম্মানসূচক জেনারেল পদমর্যাদা দিয়ে থাকে।

ভারতীয় সেনাপ্রধানের নেপাল সফরকে দুই দেশের দীর্ঘদিনের প্রতিরক্ষা সম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছে ভারত।

নেপালে অবস্থিত ভারতীয় দূতাবাস বলেছে, পারস্পরিক আস্থা, অভিন্ন মূল্যবোধ এবং দীর্ঘদিনের সেনাবাহিনী পর্যায়ের সম্পর্কের ওপর ভারত ও নেপালের প্রতিরক্ষা সহযোগিতা প্রতিষ্ঠিত।

সফরের অংশ হিসেবে জেনারেল ধীরজ শেঠ সোমবার নেপাল সেনাবাহিনীর কাছে কিছু সামরিক ও চিকিৎসা সরঞ্জাম হস্তান্তর করেন। এ ছাড়া নেপাল সেনাবাহিনীর সদর দপ্তর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

নেপাল সেনাবাহিনী বলেছে, জেনারেল শেঠের এই সফরের মাধ্যমে ভারত ও নেপালের সেনাবাহিনীর মধ্যে পারস্পরিক আস্থা ও সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

সূত্র: এনডিটিভি



সংবাদটি পড়া হয়েছে মোট : 33        
  
  সর্বশেষ
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী
মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী
নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চালু হলো ‘অটো ফাইন সিস্টেম’

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com