Thursday 20th of August 2026
|
|
|
Headlines : * ইরানের সঙ্গে আমিরাতের সব ধরনের বাণিজ্য স্থগিত   * ৩ জেলার ডিসি প্রত্যাহার   * বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো   * কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে ৯ বাংলাদেশির মৃত্যু   * অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী   * মহাসড়কে ট্রাফিক আইন লঙ্ঘন করলেই অটো ফাইন: স্বরাষ্ট্রমন্ত্রী   * নেপাল সেনাবাহিনীর জেনারেল হলেন ভারতের সেনাপ্রধান   * শহীদ জিয়া ও খালেদা জিয়ার সমাধিতে স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা   * ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার: সড়কমন্ত্রী   * এনবিআরকে মানুষ ভয় করবে না, বিশ্বাস করবে: প্রধানমন্ত্রী  

   বাংলা সংবাদ
রাত ৮টার মধ্যে দোকান বন্ধে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান
  Date : 20-08-2026

সরকারের বেঁধে দেওয়া সময় অনুযায়ী রাত আটটার মধ্যে দোকানপাট ও বিপণিবিতান বন্ধ নিশ্চিত করতে চট্টগ্রাম নগরীতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।

বুধবার (১৯ আগস্ট) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত নগরীর জিইসি মোড় ও সার্কিট হাউস এলাকায় পৃথকভাবে এ তদারকি অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টা থেকে রাত ৮টা ২০ মিনিট পর্যন্ত কাট্টলী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ আরমানের নেতৃত্বে জিইসি মোড়ের ইউনেসকো সিটি সেন্টার শপিং কমপ্লেক্সে অভিযান চালানো হয়।

পরে রাত ৮টা ২০ মিনিট থেকে ৯টা পর্যন্ত বাকলিয়া সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শিফাত বিনতে আরার নেতৃত্বে সার্কিট হাউস এলাকার ভিআইপি টাওয়ার, অ্যাপোলো টাওয়ার ও শপিং ব্যাগ সুপার শপসহ আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।

এসময় দোকান মালিক, ম্যানেজার ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা কমিটির কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন জেলা প্রশাসনের কর্মকর্তারা। সরকার নির্ধারিত সময় অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৮টার মধ্যে ব্যবসাপ্রতিষ্ঠান পরিচালনার নির্দেশনা মেনে চলতে তাদের অনুরোধ করা হয়।

নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও ব্যবসায়ীদের সতর্ক করেন কর্মকর্তারা। তবে বুধবারের অভিযানে কাউকে জরিমানা করা হয়নি।

জেলা প্রশাসন জানিয়েছে, সরকারি নির্দেশনা বাস্তবায়ন এবং জনস্বার্থে নগরীর বিভিন্ন এলাকায় এ ধরনের তদারকি অভিযান অব্যাহত থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 17        
  
  সর্বশেষ
ফরিদপুরে কালী মন্দির থেকে চুরি হওয়া পিতলের মূর্তি উদ্ধার, আটক ৪
এক্সিলারেট থেকে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে ৫ দিন, চালু সামিট
রাত ৮টার মধ্যে দোকান বন্ধে চট্টগ্রামে জেলা প্রশাসনের অভিযান
স্বামীর মৃত্যুতে প্যারোলে মুক্তি পেলেন দীপু মনি

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com