Saturday 22nd of August 2026
|
|
|
Headlines : * রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর   * রাষ্ট্রপতি হওয়ায় মির্জা ফখরুলকে নেপালের রাষ্ট্রপতির অভিনন্দন   * রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল   * Pioneering cancer treatment saves python named Jodie Foster: UK zoo   * নাইজেরিয়ায় নৌকাডুবে শিশুসহ নিহত ৫০   * মাছ, মুরগি ও ডিমের দামে হিমশিম খাচ্ছেন ক্রেতারা   * চোখের পলকে ধসে পড়ল সোনার খনি, নিহত শতাধিক   * রোহিঙ্গারা পরিবেশ ধ্বংস, মাদক চোরাচালানসহ নানা অপকর্মে জড়িত: সেনাপ্রধান   * বিএনপি জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়ন করবে: তথ্যমন্ত্রী   * চাঁদপুরে নাসীরুদ্দীন পাটওয়ারীকে অবাঞ্ছিত ঘোষণা  

   বাংলা সংবাদ
রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
  Date : 21-08-2026

রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) তিনি আনুষ্ঠানিকভাবে রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ-সংক্রান্ত গেজেট প্রকাশ করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির সই রয়েছে।

এর আগে সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাকে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

শপথগ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান, অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস, বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, কূটনীতিক, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

দীর্ঘ ৩৫ বছর পর বৃহস্পতিবার (২০ আগস্ট) প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট।

নির্বাচনের ফলাফল ঘোষণার পর একই দিন রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়।



সংবাদটি পড়া হয়েছে মোট : 27        
  
  সর্বশেষ
কলকাতা থেকে আজ দেশে ফিরছে ৬ বাংলাদেশির মরদেহ
৫০০ বছরের রেকর্ড ভাঙতে পারে এল নিনো, ২০২৭ নিয়ে বড় সতর্কতা
রাষ্ট্রপতির কার্যভার গ্রহণ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
Vigilance intensified to trace released tigress in Sundarbans

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com