Thursday 27th of August 2026
|
|
|
Headlines : * নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত   * নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ   * পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক   * চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল   * ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ   * ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   * হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭   * যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে বড় গ্যাসক্ষেত্রের সন্ধান   * সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা   * বছর আসে বছর যায়, রোহিঙ্গারা যায় না  

   বাংলা সংবাদ
যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে বড় গ্যাসক্ষেত্রের সন্ধান
  Date : 25-08-2026

চলমান যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাসের সন্ধান পেয়েছে ইরান। দেশটির তেলমন্ত্রী মোহসেন পাকনেজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

দেশটির দক্ষিণাঞ্চলীয় ফার্স প্রদেশে সাত দশমিক পাঁচ ট্রিলিয়ন ঘনফুটের বেশি গ্যাসের সন্ধান পাওয়া গেছে, যার মধ্যে প্রায় পাঁচ দশমিক সাত ট্রিলিয়ন ঘনফুট উত্তোলনযোগ্য বলে জানিয়েছেন পাকনেজাদ।

রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে পাকনেজাদ আরও জানান, ফার্স প্রদেশের দক্ষিণাঞ্চলে নতুন এ গ্যাসের মজুতের সন্ধান মিলেছে। এতে মোট গ্যাসের পরিমাণ ২০০ বিলিয়ন বা ২০ হাজার কোটি ঘনমিটারের বেশি। এর মধ্যে ১৬০ বিলিয়ন বা ১৬ হাজার কোটি ঘনমিটারের বেশি গ্যাস উত্তোলন করা সম্ভব হবে।

ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এ গ্যাসক্ষেত্র থেকে উৎপাদন শুরু হতে কয়েক বছর সময় লাগতে পারে। পাকনেজাদ জানান, এটি ‘সুইট ন্যাচারাল গ্যাস’।

এ ধরনের গ্যাসে বিষাক্ত হাইড্রোজেন সালফাইডের পরিমাণ খুব কম থাকে। ফলে এটি উত্তোলন ও উন্নয়নে তুলনামূলকভাবে কম খরচ হয়। ইরান যত দ্রুত সম্ভব এ সম্পদ আহরণের পরিকল্পনা করছে বলেও জানান তিনি।

ইরানের নতুন এই গ্যাসের সন্ধান এমন এক সময় এলো, যখন যুদ্ধের কারণে ইরানের জ্বালানি খাত বড় ধরনের সংকটে রয়েছে।

গত ফেব্রুয়ারির শেষের দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা শুরুর পর ইরানের জ্বালানি অবকাঠামোকে নিশানা করে একাধিক হামলা চালানো হয়েছে। গ্যাস উৎপাদনকেন্দ্র, তেল সংরক্ষণাগার ও পরিবহণব্যবস্থা এসব হামলার মূল নিশানা ছিল।

হামলায় দেশটির দৈনিক গ্যাস উৎপাদন সক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে ইরান। এর মধ্যে দক্ষিণ পার্স গ্যাসক্ষেত্রের অবকাঠামোও ক্ষতিগ্রস্ত হয়েছে। কিছু উৎপাদন সক্ষমতা অবশ্য পরে আবার চালু করা হয়েছে।

যুদ্ধের আগে থেকেই ইরানের জ্বালানি খাত পশ্চিমা নিষেধাজ্ঞা, বিনিয়োগের ঘাটতি ও বিদ্যুৎ সংকটে ভুগছিল। তাই নতুন এ গ্যাসের সন্ধান দেশটির জন্য গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে, নতুন আবিষ্কৃত এ গ্যাস দ্রুত বাজারে আসার সম্ভাবনা কম বলে মনে করছেন অনেক বিশ্লেষক।

এরই মধ্যে শীতের মৌসুমে গ্যাসের ঘাটতির আশঙ্কার কথা জানিয়েছে ইরান। তাই নাগরিকদের গ্যাস ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানানো হয়েছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 72        
  
  সর্বশেষ
তিন কারণে খলনায়ক ডনকে রিমান্ডে চায় সিআইডি, শুনানি আজ
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত
রিজভীকে নিয়ে জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ভূরুঙ্গামারীতে মিলছে না সরকারি সার, বিপাকে কৃষক

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com