Thursday 27th of August 2026
|
|
|
Headlines : * নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত   * নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ   * পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক   * চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল   * ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ   * ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   * হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭   * যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে বড় গ্যাসক্ষেত্রের সন্ধান   * সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা   * বছর আসে বছর যায়, রোহিঙ্গারা যায় না  

   বাংলা সংবাদ
চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল
  Date : 26-08-2026

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে চট্টগ্রামে ৫৫তম ঐতিহাসিক জশনে জুলুস শুরু হয়েছে। এতে অংশ নিয়েছেন লাখো মানুষ।

বুধবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে নগরের ষোলশহর জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা সংলগ্ন এলাকা থেকে জুলুসটি শুরু হয়।

জুলুসে নেতৃত্ব দিচ্ছেন দরবারে সিরিকোটের সাজ্জাদানশীন পীর আল্লামা সৈয়দ মুহাম্মদ সাবির শাহ। তার সঙ্গে রয়েছেন সাহেবজাদা সৈয়দ মুহাম্মদ কাসেম শাহ ও শাহজাদা সৈয়দ মুহাম্মদ আকিব আহমেদ শাহ।

জুলুস শুরুর আগে হুজুর কেবলা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এবং দোয়া ও মোনাজাত করেন। এরপর বিশেষ গাড়িতে করে তিনি জুলুসে অংশ নেন। তাকে একনজর দেখতে নগরের বিভিন্ন সড়ক, ভবনের ছাদ ও ফুটপাতে বিপুলসংখ্যক মানুষ অপেক্ষা করেন।

জুলুসে শিশু থেকে শুরু করে বৃদ্ধসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নিয়েছেন। তাদের কণ্ঠে কোরআন তিলাওয়াত, হামদ, নাত ও দরুদের সুর শোনা যাচ্ছে। জুলুসের সঙ্গে সঙ্গে নগরজুড়ে তৈরি হয়েছে উৎসবের আমেজ।

জুলুস উপলক্ষে মুরাদপুর থেকে জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা পর্যন্ত বসেছে অস্থায়ী মেলা। সেখানে আতর, টুপি, তসবিহ, মেসওয়াক, গামছা, তোয়ালে, পাঞ্জাবি, জুলুসের পতাকাসহ বিভিন্ন পণ্য বিক্রি হচ্ছে। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে অংশগ্রহণকারীদের মধ্যে পানি, শরবত ও খেজুর বিতরণ করা হচ্ছে।

নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়, সড়কদ্বীপ ও সড়ক বিভাজক সাজানো হয়েছে তোরণ, পতাকা, ফেস্টুন ও ব্যানারে।

আয়োজকদের তথ্য অনুযায়ী, ১৯৭৪ সালে আওলাদে রাসুল আল্লামা হাফেজ সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহ (র.)-এর দিকনির্দেশনায় চট্টগ্রামে প্রথম জশনে জুলুসের আয়োজন করা হয়। এরপর প্রতি বছর ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে এ আয়োজন হয়ে আসছে।

এবারের জুলুস ষোলশহরের জামেয়া আহমদিয়া সুন্নিয়া মাদরাসা থেকে শুরু হয়ে মুরাদপুর, দুই নম্বর গেট, জিইসি, ওয়াসা, লালখান বাজার ও টাইগারপাস হয়ে আবার জামেয়া মাদরাসা মাঠে ফিরে আসবে।

জুলুসের শৃঙ্খলা ও ব্যবস্থাপনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রায় ১০ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করছেন। জুলুস চলাকালে লালখান বাজার-মুরাদপুর ফ্লাইওভার বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আয়োজকদের আগে দেওয়া তথ্য অনুযায়ী, এবারের জশনে জুলুসে ৫০ লাখের বেশি মানুষের সমাগমের প্রত্যাশা করা হয়েছিল।



সংবাদটি পড়া হয়েছে মোট : 48        
  
  সর্বশেষ
তিন কারণে খলনায়ক ডনকে রিমান্ডে চায় সিআইডি, শুনানি আজ
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত
রিজভীকে নিয়ে জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ভূরুঙ্গামারীতে মিলছে না সরকারি সার, বিপাকে কৃষক

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com