Thursday 27th of August 2026
|
|
|
Headlines : * নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত   * নেপালে ত্রাণ ও উদ্ধার কার্যক্রমে সহায়তার জন্য প্রস্তুত বাংলাদেশ   * পাকিস্তানে সরকারি হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক   * চট্টগ্রামে জশনে জুলুসে লাখো মানুষের ঢল   * ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপনে সোহরাওয়ার্দী উদ্যানে হাজার হাজার মানুষ   * ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ   * হাইতিতে সশস্ত্র গ্যাংয়ের হামলায় নিহত অন্তত ৪৭   * যুদ্ধ ও মার্কিন নিষেধাজ্ঞার মধ্যেই ইরানে বড় গ্যাসক্ষেত্রের সন্ধান   * সোনার ভরি ছাড়াল দুই লাখ ৪৭ হাজার টাকা   * বছর আসে বছর যায়, রোহিঙ্গারা যায় না  

   বাংলা সংবাদ
হরমুজ প্রণালী থেকে সব মাইন অপসারণ করা হয়েছে: ট্রাম্প
  Date : 26-08-2026

হরমুজ প্রণালীতে পেতে রাখা সব মাইন মার্কিন নৌবাহিনী অপসারণ বা নিষ্ক্রিয় করেছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান এ গুরুত্বপূর্ণ জলপথটি কার্যত বন্ধ করে রেখেছে।

ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেছেন, ইরানকে জানিয়ে দেওয়া হয়েছে যে, এ প্রণালীতে কোনো জাহাজ বা নৌকা নতুন করে মাইন পাতার চেষ্টা চালালে তাৎক্ষণিক ও পরিকল্পিতভাবে সেটি ধ্বংস করা হবে।

ট্রাম্পের এ বক্তব্যের বিষয়ে কোনো মন্তব্য করেনি ইরান। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ওঠানামা করছে। যুদ্ধের আগে বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল ও তরল প্রাকৃতিক গ্যাস এ জলপথ দিয়ে পরিবহন করা হতো।

গত ২৮ ফেব্রুয়ারিতে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া যুদ্ধের পর থেকেই হরমুজের নিয়ন্ত্রণ নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে উত্তেজনা বেড়েছে। ট্রাম্প প্রায়ই বলে আসছেন, হরমুজ যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আছে।

কিন্তু ইরান এমন সব জাহাজের ওপর গুলি চালিয়েছে, যেগুলোর বিরুদ্ধে তাদের (ইরানের) অনুমতি ছাড়া পার হওয়ার চেষ্টার অভিযোগ রয়েছে।

হরমুজ প্রণালী বন্ধ করার পাশাপাশি ইরান ইসরায়েল এবং ওই অঞ্চলে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোসহ পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের আরব মিত্রদের বিরুদ্ধেও প্রতিশোধমূলক ব্যবস্থা নিয়েছিল।

যুদ্ধ শেষ করার লক্ষ্যে শান্তি আলোচনার সুবিধার্থে করা একটি অন্তর্বর্তী যুদ্ধবিরতি চুক্তি ভেঙে পড়েছে এবং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মাঝে মধ্যেই গুলি বিনিময় হচ্ছে।

এ সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের ওপর নতুন করে একগুচ্ছ অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে। এ নতুন নিষেধাজ্ঞা ইরানের শাসনব্যবস্থার পতন ঘটাবে বলেই বিশ্বাস করেন ট্রাম্প।



সংবাদটি পড়া হয়েছে মোট : 33        
  
  সর্বশেষ
তিন কারণে খলনায়ক ডনকে রিমান্ডে চায় সিআইডি, শুনানি আজ
নেপাল-তিব্বতে ভয়াবহ বন্যায় নিহত বেড়ে ১৬০, নিখোঁজ শত শত
রিজভীকে নিয়ে জাতীয় কবির সমাধিতে ঢাবি ছাত্রদলের শ্রদ্ধা
ভূরুঙ্গামারীতে মিলছে না সরকারি সার, বিপাকে কৃষক

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com