Tuesday 1st of September 2026
|
|
|
Headlines : * সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধকৌশল স্কুল উদ্বোধন   * নেপাল-তিব্বতে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা ছাড়াল ১০০০   * সাত দিনের মধ্যে গ্যাস সংকট কেটে যাবে: রিজভী   * চট্টগ্রাম থেকে চার মাসের অপহৃত শিশু উদ্ধার, দম্পতি গ্রেপ্তার   * লোডশেডিং কমবে ‘খুব স্বল্প সময়ের মধ্যে’: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা   * নেপাল-তিব্বতে নিহত বেড়ে প্রায় ৮০০, নিখোঁজ ছাড়াল ৩ হাজার   * শিশু আছিয়া ধর্ষণ-হত্যা : হিটু শেখের মৃত্যুদণ্ড বহাল   * যুক্তরাষ্ট্রের কাছ থেকে আরও বোয়িং কিনছে বাংলাদেশ   * নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৫২, নিখোঁজ ২৫০০   * লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী  

   বাংলা সংবাদ
সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধকৌশল স্কুল উদ্বোধন
  Date : 01-09-2026

সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল তৈরির উদ্দেশ্যে সিলেটে ‘সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধকৌশল স্কুল’ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১২টা ৪০ মিনিটে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ প্রশিক্ষণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী প্রশিক্ষণ কেন্দ্রটি ঘুরে দেখেন এবং সেখানে আয়োজিত ড্রোন প্রদর্শনী পরিদর্শন করেন।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় নজরদারি জোরদার, ড্রোন প্রযুক্তির ব্যবহার এবং আধুনিক সরঞ্জাম পরিচালনায় দক্ষ জনবল তৈরির ক্ষেত্রে নতুন এই প্রশিক্ষণ কেন্দ্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটি সালাহউদ্দিন আহমদের প্রথম সরকারি সফরে সিলেট আগমন। তার সফরকে ঘিরে সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তর ও নগরের গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

সফরসূচি অনুযায়ী, দুপুরে বিজিবি সেক্টর সদর দপ্তরে সাংবাদিকদের সঙ্গে প্রেস ব্রিফিংয়ে অংশ নেওয়ার কথা রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রীর। পরে তিনি সিলেট সার্কিট হাউসে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ও বিভিন্ন বিষয় নিয়ে পর্যালোচনা সভায় অংশ নেবেন।

দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তার।



সংবাদটি পড়া হয়েছে মোট : 33        
  
  সর্বশেষ
সিলেটে সীমান্ত নজরদারি ও ড্রোন যুদ্ধকৌশল স্কুল উদ্বোধন
Court to hear arguments afresh in Rana Plaza corruption case
Dhaka assessing situation over joining Mecca Pact: Shama
Seoul policy chief resigns after investments controversy

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com