Sunday 20th of September 2026
|
|
|
Headlines : * জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল   * এমপি নজরুল ও তার প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে   * Miscreants set fire to bus in Mymensingh   * আইফোন নিতে অপ্রতিমকে বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে মারা হয়: পুলিশ সুপার   * ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ছাড়াল ৪৫ বিলিয়ন ডলার   * সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার   * স্কুল ফাঁকি দিয়ে গিয়েছিল ঘুরতে, নদীতে একে একে মিলল ৩ শিক্ষার্থীর লাশ   * Tarique Rahman set to address UNGA as third member of family   * Five Vehicles Set Ablaze in Mirpur, Postogola   * নিজেদের দলীয় স্বার্থ আদায়ে সরকারে গিয়েছে বিএনপি : নাহিদ ইসলাম  

   বাংলা সংবাদ
অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার
  Date : 20-09-2026

আইফোন ছিনিয়ে নিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪ আসামির মধ্যে তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

রোববার (২০ সেপ্টেম্বর) কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ নম্বর আমলি আদালতের বিচারক আবিদা সুলতানা মলির কাছে জবানবন্দি দেন তারা।

কুমিল্লার আদালতের পুলিশ পরিদর্শক মো. সাদেকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, অপ্রতিমকে হত্যার ঘটনায় গ্রেপ্তার সাইফুল ইসলাম তুহিন (১৯), মোজাম্মেল হোসেন ফাহাদ (১৬), কামরুল হাসান (১৫) এবং মো. সিয়ামকে (১৫) রোববার বিকেলে আদালতে তোলা হয়। দীর্ঘ প্রক্রিয়া শেষে হত্যার দায় স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন তুহিন, ফাহাদ এবং কামরুল। গ্রেপ্তার অপর আসামি মো. সিয়াম জবানবন্দি দেননি।

এদিকে আইনি সকল প্রক্রিয়া শেষ করে রাত ৯টার দিকে আদালত থেকে কারাগারের দিকে নিয়ে যাওয়া হয় সকল আসামিকে। রাত সোয়া ৯টার দিকে তারা কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পৌঁছান।

কুমিল্লা কোর্ট থানা পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান বলেন, আইনি প্রক্রিয়া সম্পন্ন শেষে রাত ৯টার দিকে চারজনকো কারাগারে নেওয়া হয়েছে। দায় স্বীকার করে ৩জন জবানবন্দি দিয়েছেন। সিয়াম দায় স্বীকার করেনি। কোনো আসামির রিমাণ্ডও চাওয়া হয়নি।

প্রসঙ্গত, গত শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লা কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান সে। শুক্রবার বিকেলে মায়ের আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে আর বাসায় ফেরেনি। পরে তার বাবা ফিরোজ শাহরিয়ার সদর দক্ষিণ মডেল থানায় একটি নিখোঁজের জিডি করেন। নিখোঁজের পরদিন শনিবার দুপুরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ গেটের পাশে লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

অপ্রতিম কুমিল্লা কোটবাড়ি এলাকায় বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৭ম শ্রেণির শিক্ষার্থী। অপ্রতিমের সঙ্গে থাকা আইফোনটি নেওয়ার জন্যই তাকে হত্যা করা হয়েছে। কিলিং মিশনে অংশ নেন চারজন। সবাইকে শনাক্ত করে আটক করেছে পুলিশ। পরে অপ্রতিমের বাবার দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলা হলে তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এ ঘটনা দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করেছে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 19        
  
  সর্বশেষ
From Desert to Green Pasture: China Sets a New Example with Photovoltaic Projects
China’s Four Global Initiatives Will Make Multilateralism More Effective: Angolan Speaker
জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল
অপ্রতিম হত্যায় তিন আসামির দায় স্বীকার

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com