Wednesday 30th of September 2026
|
|
|
Headlines : * Stocks temper gains as oil pares heavy losses, US data in focus   * Oil down, but stocks lower as bond yields rise   * One third of world population exposed to harmful air pollution: monitor   * ট্রাম্পকে সরাতে ভোটারদের আহ্বান আইআরজিসির   * রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেফতার ৪০১   * যশোরে সাড়ে ৭ কোটি টাকার ২৬ সোনার বার উদ্ধার   * আশ্রয়প্রার্থীদের মিয়ানমারে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া   * Bangladesh explores AI, semiconductor partnerships in California   * চলমান উত্তেজনার মধ্যেই পরোক্ষ কূটনীতিতে ফিরলো যুক্তরাষ্ট্র-ইরান   * যুক্তরাষ্ট্রের থেকে নতুন প্রস্তাবের জবাব আসতে পারে আজ, আশা ইরানের  

   বাংলা সংবাদ
যশোরে সাড়ে ৭ কোটি টাকার ২৬ সোনার বার উদ্ধার
  Date : 30-09-2026

যশোরের শার্শা উপজেলার বাগআঁচড়া বাজারে অভিযান চালিয়ে দুইটি মোটরসাইকেলের ভেতর থেকে ২৬টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সোনা বহনের অভিযোগে রিপন (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

আটক রিপন শার্শা উপজেলার বসতপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রুদ্রপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা বাগআঁচড়া বাজারের বাবু মার্কেট ও বিগ বাজারের সম্মুখে অভিযান পরিচালনা করেন। এ সময় সন্দেহভাজন দুইটি মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে ২৬টি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার মোট ওজন আনুমানিক ৩ হাজার ৪০০ গ্রাম। এ সময় দুইটি মোটরসাইকেল, দুইটি মোবাইল ফোন এবং ১টি স্মার্ট ঘড়িসহ জব্দ করা হয়।

বিজিবি জানায়, আটককৃত সোনার মূল্য ৭ কোটি ৬৭ লাখ ৫৫ হাজার ৬৯০ টাকা। অন্যান্য মালামালসহ মোট সিজার মূল্য ৭ কোটি ৭২ লাখ ৭ হাজার ৬৯০ টাকা বলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. নাফিজ ইমতিয়াজ আহসান জানান, আটককৃত সোনার বারগুলো ট্রেজারি অফিস, যশোর এবং মোটরসাইকেল, মোবাইল ফোন ও স্মার্ট ঘড়িসহ আসামিকে শার্শা থানায় হস্তান্তর করার কার্যক্রম চলমান রয়েছে।

বিজিবি অধিনায়ক আরও জানান, দেশের সীমান্ত এলাকায় মাদক ও অন্যান্য চোরাচালানসহ যে কোনো ধরনের চোরাচালান বন্ধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সংবাদটি পড়া হয়েছে মোট : 16        
  
  সর্বশেষ
Venezuela leader admits `abusive` use of anti-hate law
Stocks temper gains as oil pares heavy losses, US data in focus
New Zealand denies breaching climate commitments to EU
Oil down, but stocks lower as bond yields rise

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com