Saturday 3rd of October 2026
|
|
|
Headlines : * সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন   * আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলা, নিহত অন্তত ২২   * যৌথ অভিযানের আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী   * ডেঙ্গু মোকাবেলায় ৫ লাখ টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র, পর্যায়ক্রমে সারাদেশে পাঠানো হবে   * EU talks deportations as five nations seek migrant centre in Africa   * Blast at Syrian gas pipeline, power stations hit   * প্রত্যেক মানুষের বার্ধক্য নিরাপদ ও মর্যাদাপূর্ণ হওয়া প্রয়োজন   * জিম্বাবুয়েতে হেলিকপ্টার বিধ্বস্ত, সব আরোহীর মৃত্যু   * সময় এসে গেছে, হয়ত ইরানকে উড়িয়ে দিতে হবে: ট্রাম্প   * চাঁপাইনবাবগঞ্জে গরুবোঝাই ভটভটি উল্টে বাবা-ছেলেসহ নিহত ৩, আহত ৮  

   বাংলা সংবাদ
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  Date : 02-10-2026

নাটোর গ্রিডের জরুরি রক্ষণাবেক্ষণ, রেডহট নিরসন ও গাছের ডালপালা কর্তনের কাজের জন্য নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় শনিবার (৩ অক্টোবর) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (২ অক্টোবর) নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) ও বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের সব ফিডারে শনিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

এ সময় বনপাড়া পৌরসভা, জোয়াড়ি ইউনিয়ন, মাঝগাঁও ইউনিয়ন, দুয়াড়িয়া ইউনিয়নের আংশিক, নগর, গোপালপুর, চান্দাই ও দুয়াড়ি ইউনিয়নের আংশিক এলাকার গ্রাহকরা বিদ্যুৎবিহীন থাকবেন। ফলে এসব এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তির মুখে পড়তে হতে পারে।
পল্লী বিদ্যুৎ সমিতি জানিয়েছে, নির্ধারিত কাজের অগ্রগতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধের সময়সূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে। এছাড়া কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যেকোনো সময় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণে গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।



সংবাদটি পড়া হয়েছে মোট : 13        
  
  সর্বশেষ
ময়মনসিংহে বাসের ধাক্কায় নিহত ৭ জনের পরিচয় শনাক্ত
জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার
সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন
শনিবার ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com