Tuesday 6th of October 2026
|
|
|
Headlines : * কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক   * তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকার সিরিয়াস : প্রধানমন্ত্রীর উপদেষ্টা   * ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়: শিক্ষামন্ত্রী   * বাংলাদেশকে একটি মানবিক দেশ হিসেবে গড়ে তুলতে চাই : প্রধানমন্ত্রী   * COP31 eyes modest steps as climate disasters multiply   * মক্কা চুক্তির আওতায় সৌদিতে তুরস্ক ও পাকিস্তানের সেনা মোতায়েন   * প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও বৈষম্যহীন পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির   * নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ জন যাত্রী-ক্রু’র সবাই নিহত   * শিশু অধিকার দিবসের অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী   * Govt committed to safe, sustainable housing for all: PM  

   বাংলা সংবাদ
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
  Date : 06-10-2026

নওগাঁর সাপাহার ও জয়পুরহাটের কড়িয়া সীমান্ত দিয়ে ৭ জনকে পুশইনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বিজিবির বাধার মুখে তারা বর্তমানে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন। তাদের মধ্যে একজন নারী, বাকিরা পুরুষ।

মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা ও জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় ঘটনা দুটি ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন পত্নীতলা ১৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব।

তিনি জানান, সকালে জয়পুরহাট সদর উপজেলার কড়িয়া সীমান্ত এলাকায় ৩ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। খবর পেয়ে বিজিবির একটি টহল দল সেখানে গিয়ে পুশইন প্রতিহত করে।
একই সময়ে নওগাঁর সাপাহার উপজেলার সোনাডাঙা সীমান্ত এলাকায় আরও ৪ জনকে পুশইনের চেষ্টা চালায় বিএসএফ। ওই ৪ জন একই পরিবারের বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি।

লেফটেন্যান্ট কর্নেল এহসান হাবিব আরও জানান, বর্তমানে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। ওই ৭ জনকে ফেরত পাঠানোর বিষয়ে বিএসএফের সঙ্গে আলোচনা চলছে। তারা এখনো সীমান্তের শূন্যরেখায় অবস্থান করছেন।



সংবাদটি পড়া হয়েছে মোট : 23        
  
  সর্বশেষ
Reducing Dependence on Imported Cotton Requires an Integrated Agriculture-Industry Strategy
কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক
নওগাঁ-জয়পুরহাট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধা
ধানমন্ডি লেকের উন্নয়নে দুটি প্রকল্প, হবে আধুনিক বিনোদনকেন্দ্র

Chief Advisor: Md. Tajul Islam,
Editor & Publisher Fatima Islam Tania and Printed from Bismillah Printing Press,
219, Fakirapul, Dhaka-1000.
Editorial Office: 219, Fakirapul (1st Floor), Dhaka-1000.
Phone: 02-41070996, Mobile: 01720090514, E-mail: muslimtimes19@gmail.com